সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

পাহাড়ি ঢলে তাহিরপুরের নিম্নাঞ্চল প্লাবিত

  • আপলোড সময় : ০৭-১০-২০২৪ ০৮:৫৭:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৪ ০৮:৫৭:২৭ পূর্বাহ্ন
পাহাড়ি ঢলে তাহিরপুরের নিম্নাঞ্চল প্লাবিত
স্টাফ রিপোর্টার :: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তাহিরপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকাল থেকে যাদুকাটা, রক্তি, পাটলাই নদী দিয়ে ঢলের পানি প্রবল বেগে ভাটির দিকে নামে। খোঁজ নিয়ে জানা গেছে, তাহিরপুর সীমান্তের বিভিন্ন নদী ও ছড়া দিয়ে ভারত থেকে নেমে আসা পানি প্রবল বেগে নিম্নাঞ্চলে প্রবেশ করছে। এতে করে সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের কৈয়ারকান্দা ১০০মিটার সড়ক ও আনোয়ারপুর বাজারের সামনের সড়ক দিয়ে পানি হাওরে প্রবেশ করেছে। এতে নদীর তীরবর্তী বসতবাড়ি, সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও রোপা আমনের জমি পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাহিরপুরে আসতে গিয়ে পর্যটকগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সিএনজি অটোরিকসা চালক মাসুক মিয়া জানান, পাহাড়ি ঢলের পানিতে ১০০ মিটার সড়ক উপচে পানি হাওরে প্রবেশ করেছে। এতে করে যাত্রী নিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের কৃষক রফিক মিয়া জানান, পাহাড়ি ঢলের পানিতে আমনের জমি তলিয়ে গেছে। বালিজুড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া জানান, পাহাড়ি ঢলের পানিতে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের কয়েকটি স্থানে ডুবেছে। তবে যানবাহন চলাচল এখনও বন্ধ হয়নি। পানি আরও বাড়লে দুর্ভোগ বেড়ে যাবে। পানিতে আমনের জমি তলিয়ে গেছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানিয়েছেন, সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যার আশঙ্কা নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স