সুনামগঞ্জ , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও
পরামর্শ সভা অনুষ্ঠিত

জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:০৬:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:০৬:০৬ পূর্বাহ্ন
জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান
স্টাফ রিপোর্টার :: জন্ম নিবন্ধন একজন নাগরিকের প্রথম আইনগত পরিচয়ের দলিল। এ সেবা প্রদানে কোনো ধরনের বিলম্ব, অতিরিক্ত অর্থ আদায় কিংবা নাগরিক হয়রানির সুযোগ নেই। জন্ম নিবন্ধন সেবা সহজ, স্বচ্ছ ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে জন্ম নিবন্ধন, নাগরিকদের দৃষ্টিভঙ্গি, সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নমেন্টস ইনোভেশন ইউনিটের (জিআইইউ) যুগ্মসচিব ও পরিচালক মনিরুল ইসলাম পাটোয়ারী। সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং গভর্নমেন্টস ইনোভেশন ইউনিট (জিআইইউ) ও ট্রেডিং ইনস্টিটিউশনাল পলিসিজ অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস), ইউএনডিপির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বলেন, জন্ম নিবন্ধন সনদ শিক্ষা, চাকরি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রসহ জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজন হয়। বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই জন্ম নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে সচেতন নন। তাদের সচেতন করতে হবে এবং নিজ উদ্যোগে জন্ম নিবন্ধনের আওতায় আনতে হবে। জন্ম নিবন্ধনের ভুল সংশোধনের জন্য কোনো নাগরিককে মাসের পর মাস অফিসে ঘুরতে দেওয়া যাবে না। এটি সংশ্লিষ্ট সবার নৈতিক দায়িত্ব। শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করা উচিত। এ সময়ের মধ্যে নিবন্ধনের জন্য কোনো সরকারি ফি লাগে না। এ বিষয়ে নাগরিকদের সচেতন করতে নিবন্ধন সহকারী, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও পুরোহিতদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জালিয়াতি প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে মনিরুল ইসলাম পাটোয়ারী বলেন, পরিচয় গোপন করে জন্ম নিবন্ধন নেওয়ার অপচেষ্টা ঠেকাতে আবেদনকারীর বাবা-মায়ের পরিচয়, জন্মস্থান, স্থায়ী ঠিকানা ও প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে যাচাই করতে হবে। তবে প্রকৃত যোগ্য নাগরিক যেন কোনোভাবেই অযথা হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের নির্ভুল তথ্য স্বাস্থ্যসেবা, শিক্ষা, টিকাদান, সামাজিক নিরাপত্তা ও অবকাঠামো পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশকে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সহজ, স্বচ্ছ ও কার্যকর নাগরিকসেবা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ স¤পন্ন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জন্মনিবন্ধনের তথ্য যাচাইয়ের বিষয়ে সতর্ক থাকতে হবে। সুনামগঞ্জ জেলার জন্মনিবন্ধন কার্যক্রমের অবস্থান ২৫তম উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নমেন্টস ইনোভেশন ইউনিটের সিনিয়র সহকারী সচিব ও উপপরিচালক নাভিদ রেজওয়ানুল কবীর, এসআইপিএস-ইউএনডিপির প্রজেক্ট অফিসার মো. সিহাব উন সাকিব, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক তপন কান্তি ঘোষ, সিভিল সার্জন কার্যালয়ের কো-অর্ডিনেটর ডা. রাজেশ সিংহ মিথুন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক খলিল রহমান, বুরহান উদ্দিন, মুহাম্মদ আমিনুল হক, জালাল উদ্দিন নাসিম, মুশফিক স্বপন, সুনামগঞ্জ পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সেলিম উদ্দিন, কুরবাননগর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মিতালী বেগম তালুকদার প্রমুখ। এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন সহকারী, ইমাম, কাজীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স