স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন, ২০২৬ এবং টাক্সগুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষা আদেশ বাস্তবায়নের লক্ষ্যে তাহিরপুরে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (উপসচিব) শঙ্কর কুমার বিশ্বাস। বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও আইসিটি) মো. রোকন উল হাসান কর্মশালাটি সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমএসআর আলিফ, জয়নাল আবেদিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুকন উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক জুনাব আলী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদ, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া, ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিস¤পদ কর্মকর্তা হারুন রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, হাওর নিয়ে কাজ করা সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকরা। কর্মশালায় টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশব্যবস্থা রক্ষায় আইন ও সুরক্ষা আদেশের বিভিন্ন দিক তুলে ধরা হয়। হাওরের স¤পদ সংরক্ষণে স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, টাঙ্গুয়ার হাওর শুধু একটি জলাভূমি নয়, এটি দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক স¤পদ ও জীববৈচিত্র্যের আধার। এ হাওর রক্ষায় আইন মেনে চলার পাশাপাশি প্রশাসন, জনপ্রতিনিধি, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমে হাওরের অনিয়ম ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব। কর্মশালায় হাওরপাড়ের বাসিন্দারা বলেন, শুধু আইন প্রয়োগ করে হাওর সুরক্ষা নিশ্চিত করা কঠিন। হাওরনির্ভর মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। জীবিকার বিকল্প ব্যবস্থা গড়ে তোলা গেলে হাওরের ওপর অতিরিক্ত চাপ কমবে এবং অনিয়ম প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। এ জন্য হাওরপাড়ের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তাঁরা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
টাঙ্গুয়ার ও হাকালুকি হাওর সুরক্ষায় সচেতনতামূলক কর্মশালা
- আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:১২:১০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:১৫:১২ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ