মোল্লাপাড়া ইউপি নির্বাচন
৭নং ওয়ার্ডে সদস্য পদে লড়বেন আবুল কাশেম
- আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:২৩:২৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:২৩:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বল্লবপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবুল কাশেম। তিনি ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। নির্বাচনকে সামনে রেখে আবুল কাশেম প্রতিদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে গণসংযোগ, মতবিনিময় ও কুশল বিনিময় করছেন। ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে নিজের প্রার্থিতার পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছেন তিনি।
তার কর্মী এবং সমর্থকরা জানান, আবুল কাশেম একজন সৎ, ভালো ও যোগ্য মানুষ। তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের যোগাযোগব্যবস্থা, শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন জনদুর্ভোগ নিরসনে ভূমিকা রাখবেন।
সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ আবুল কাশেম বলেন, ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থনে নির্বাচিত হতে পারলে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার প্রধান লক্ষ্য। ওয়ার্ডবাসীর সেবা ও খেদমত করতে চাই। ৭ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি। তিনি এ লক্ষ্য বাস্তবায়নে ওয়ার্ডবাসীর আন্তরিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ