সুনামগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি

কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:১৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:১৮:৪৪ অপরাহ্ন
কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী
স্টাফ রিপোর্টার :: শাল্লা উপজেলায় কিশোরীকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মসজিদের ইমামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার আটগাঁও ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিকেলে অভিযুক্ত ইমাম সাদিকুর রহমানকে (৪২) পুলিশের কাছে সোপর্দ করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রামের একটি দোকান থেকে চা-পাতা আনতে যাচ্ছিল ওই কিশোরী। এ সময় ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদের ইমাম সাদিকুর রহমান তাকে হাত ধরে জোরপূর্বক নিজের কক্ষে নিয়ে যান। ঘটনাটি গ্রামের দুই স্কুলছাত্রের নজরে আসে। তারা ইমামকে কিশোরীর হাত ধরে কক্ষে নিয়ে যেতে দেখে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে স্থানীয় লোকজন মসজিদের ইমামের কক্ষে গিয়ে বিছানার লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন। কিশোরীর অভিযোগ, ইমাম তাকে জোর করে কক্ষে নিয়ে মুখ চেপে ধরে লেপ দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন। চিৎকার করতে চাইলে তার মুখ চেপে ধরা হয়। একপর্যায়ে গ্রামবাসী এসে তাকে উদ্ধার করে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও কিশোরীকে উদ্ধারে অংশ নেওয়া ইয়ারাবাদ গ্রামের নাজির উদ্দিন বলেন, সকালে দুই স্কুলছাত্র এসে জানায়, ইমাম ওই মেয়েকে হাত ধরে টেনে তার কক্ষে নিয়ে গেছেন। পরে গ্রামের লোকজন একত্রিত হয়ে ইমামের কক্ষে প্রবেশ করেন এবং লেপের নিচ থেকে কিশোরীকে উদ্ধার করেন। এ সময় উপস্থিত লোকজনের সামনে ইমাম মেয়েটির হাত ধরার কথা স্বীকার করেন। গ্রামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী জানায়, সকালে মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় তারা দেখতে পায়, ইমাম ওই কিশোরীর হাত ধরে নিজের কক্ষে টেনে নিয়ে যাচ্ছেন। বিষয়টি দেখে তারা দ্রুত আশপাশের লোকজনকে জানায়। পরে স্থানীয়রা গিয়ে কিশোরীকে উদ্ধার করেন। এদিকে স্থানীয় লোকজন ও পুলিশের কাছে দেওয়া বক্তব্যে অভিযুক্ত ইমাম সাদিকুর রহমান কিশোরীর হাত ধরার কথা স্বীকার করেছেন। তবে তার দাবি, কিশোরী নিজেই তার কক্ষে ঢুকেছিল। পরে লোকজন দেখে ফেলার ভয়ে তাকে লেপ দিয়ে ঢেকে রাখেন। হাত ধরা ছাড়া অন্য কিছু করেননি বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত ইমামকে আটক করে রাখা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে। অভিযুক্ত সাদিকুর রহমান গত ১১ মাস ধরে ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদে ইমামতি করছেন। তার বাড়ি একই উপজেলার হবিবপুর ইউনিয়নের জাতগাঁও গ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইয়ারাবাদ গ্রামের জামে মসজিদের ইমামকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান