সুনামগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:৩২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:৩২:১৩ অপরাহ্ন
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় শামসুদ্দিন সাদ্দাম (৩২) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও কমপক্ষে ২ জন গুরুতর আহত হন। দুর্ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর এলাকার মাদ্রাসা পয়েন্ট ও ভবের বাজারের মধ্যবর্তী জগন্নাথপুর-সিলেট সড়কে। নিহত শামসুদ্দিন সাদ্দাম জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শামসুদ্দিন সাদ্দাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে জগন্নাথপুর সদরের উদ্দেশ্যে রওনা হন। তিনি মোটরসাইকেলের পেছনের আরোহী ছিলেন। পথে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর এলাকার মাদ্রাসা পয়েন্ট ও ভবের বাজারের মধ্যবর্তী জগন্নাথপুর-সিলেট সড়কে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শামসুদ্দিন সাদ্দাম প্রাণ হারান এবং মোটরসাইকেল চালকসহ অপর দুইজন গুরুতর আহত হন। এ সময় পথচারী জনতা আহতদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শামসুদ্দিন সাদ্দামকে মৃত ঘোষণা করে, অন্য আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি আটক করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান