সুনামগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি
ভার্চুয়াল স্মরণসভা

কমরেড শ্রীকান্ত দাশের জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:৩৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:৩৫:৩৯ অপরাহ্ন
কমরেড শ্রীকান্ত দাশের জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা
স্টাফ রিপোর্টার :: শোষণ, দারিদ্র্য ও বৈষম্যের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন কমরেড শ্রীকান্ত দাশ। সমাজ পরিবর্তনের স্বপ্নকে ধারণ করে নীতি ও আদর্শে অবিচল থেকে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন মানুষের মুক্তির সংগ্রামে। বাম রাজনীতিতে তাঁর নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও গ্রহণযোগ্যতা ছিল অসাধারণ। ১৯৬৮ সালে সিলেট জেলার গোপন রাজনৈতিক কংগ্রেস তাঁর বাড়িতে অনুষ্ঠিত হওয়ার ঘটনা প্রমাণ করে, তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কতটা আস্থাভাজন ছিলেন। গত ১৯ নভেম্বর কমরেড শ্রীকান্ত দাশের ১৭তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত তাজুল মোহাম্মদের সঞ্চালনায় এবং বীর মুক্তিযোদ্ধা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। কানাডার মন্ট্রিয়ল, টরন্টো ও নিউইয়র্ক সময় সকাল ১০টা, যুক্তরাজ্য সময় বিকেল ৩টা এবং বাংলাদেশ সময় রাত ৯টায় বিভিন্ন দেশ থেকে এতে অংশ নেন শিক্ষাবিদ, রাজনীতিক, লেখক, গবেষক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানের শুরুতে কমরেড শ্রীকান্ত দাশের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জীবন, কর্ম ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করেন সঞ্চালক তাজুল মোহাম্মদ। তিনি বলেন, হাওরাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়নে উড়াল সেতুর যে চিন্তা পরবর্তী সময়ে আলোচনায় এসেছে, তার দার্শনিক ভিত্তি আশির দশকেই কমরেড শ্রীকান্ত দাশের চিন্তায় পাওয়া যায়। তাঁর বিপ্লবী রাজনৈতিক জীবনদর্শন নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই স্মরণসভার অন্যতম উদ্দেশ্য। বক্তব্য দেন অধ্যাপক ড. সৈয়দ শাখাওয়াত হোসেন, অধ্যাপক ডা. সুধেন্দু বিকাশ দাস, লেখক ও অনুবাদক মিহিরকান্তি চৌধুরী, সিলেট জেলা বারের সাবেক সভাপতি ও আইনজীবী এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, বাম রাজনীতিক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, আইনজীবী ও লেখক সুব্রত দাশ, কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক কর্মী বিমান তালুকদার এবং কমরেড শ্রীকান্ত দাশের ছেলে সুশান্ত দাস প্রমুখ। মিহিরকান্তি চৌধুরী বলেন, সমাজ পরিবর্তনের প্রতি নিষ্ঠা, আত্মনিবেদন, নির্লোভ জীবনযাপন এবং সব প্রতিকূলতার মধ্যেও আদর্শে অবিচল থাকার ক্ষেত্রে শ্রীকান্ত দাশ অনন্য দৃষ্টান্ত। তিনি তাঁকে হাওরের ভূমিপুত্র হিসেবে অভিহিত করেন। অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম বলেন, কমরেড শ্রীকান্ত দাশের আদর্শ ছিল সমাজতন্ত্র। তাঁর কথার সঙ্গে কাজের কোনো ব্যবধান ছিল না। তিনি যা বিশ্বাস করতেন, বাস্তব জীবনেও তা অনুসরণ করতেন। তাঁর জীবন ও কর্ম নতুন প্রজন্মের সামনে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা প্রয়োজন। অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন বলেন, পাকিস্তান আমলে বাম রাজনীতি নিষিদ্ধ থাকাকালে কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতো, তা জানতে তিনি শ্রীকান্ত দাশের সঙ্গে আলোচনা করতেন। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। ১৯৬৮ সালে সিলেট জেলার গোপন কংগ্রেস তাঁর বাড়িতে অনুষ্ঠিত হওয়া থেকেই কেন্দ্রীয় নেতাদের কাছে তাঁর আস্থার বিষয়টি স্পষ্ট হয়। অধ্যাপক ডা. সুধেন্দু বিকাশ দাস শ্রীকান্ত দাশের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক নাটকের বিভিন্ন দিক তুলে ধরেন। সুব্রত দাশ বলেন, যাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম, তাদের কাছাকাছি থেকে তাদেরই একজন হয়ে কাজ করার ক্ষেত্রে শ্রীকান্ত দাশ ছিলেন অনুকরণীয়। জাহাঙ্গীর আলম বলেন, শ্রীকান্ত দাশ তাঁদের পথপ্রদর্শক। তাঁকে তাঁরা হৃদয়ে ধারণ করেন। অনুষ্ঠানে স্মৃতিচারণের পাশাপাশি সংগীত পরিবেশন করেন বিমান তালুকদার, গণমাধ্যমকর্মী সন্দীপন শুভ ও সিলেট উদীচীর শ্রমিক সন্দীপ। স্মরণসভায় আরও যুক্ত হন প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, কবি ও লেখক নীলকান্ত দাশ, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ইফতেখারুল হক পপলু, যুক্তরাজ্যের বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিলের নেতা সলিসিটর শাহরিয়ার বিন আলীসহ বিভিন্ন দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্ব। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. সৈয়দ শাখাওয়াত হোসেন বলেন, বর্তমান বাস্তবতায় কমরেড শ্রীকান্ত দাশের মতো মহৎ মানুষের জীবন ও আদর্শ সাধারণ মানুষের সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার সংগ্রামে সবাইকে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি। পরে গণসংগীতের মধ্য দিয়ে স্মরণসভার সমাপ্তি হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান