কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস পালিত
- আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:৩৭:৫১ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:৩৭:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ, বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট কবি জননী সাহসিকা বেগম সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা করেছে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় জেলা শাখার কার্যালয়ে এ স্মরণসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সহসাধারণ স¤পাদক সবিতা বীর।
প্রোগ্রাম এক্সিকিউটিভ তৃণা দে’র সঞ্চালনায় বক্তব্য দেন জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি সাথী চৌধুরী, সহসভাপতি সঞ্চিতা চৌধুরী, সাধারণ স¤পাদক শরীফা আশ্রাফী শম্পা, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী, লিগ্যাল এইড সম্পাদক (ভারপ্রাপ্ত) সাবিয়া বেগম ও পরিবেশবিষয়ক স¤পাদক সন্ধ্যা তালুকদার।
বক্তারা বলেন, বেগম সুফিয়া কামালকে আমরা মূলত কবি হিসেবে জানলেও তিনি ছিলেন নারী অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক সাহসী ও আপসহীন ব্যক্তিত্ব। তাঁর উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মহিলা পরিষদ। পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারী-পুরুষের বৈষম্য দূর করে সমতা প্রতিষ্ঠা এবং মানবাধিকার নিশ্চিত করাই ছিল এ সংগঠন প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য। তিনি বিশ্বাস করতেন, নারীর অধিকার মানবাধিকার এবং নারীমুক্তি মানেই
মানবমুক্তি।
তাঁরা বলেন, সমাজের নানা স্তরে মানুষ এখনো শোষণ, বঞ্চনা ও অধিকারহীনতার শিকার। এসব বৈষম্য ও বঞ্চনার অবসান ঘটিয়ে মানুষের মুক্ত ও স্বাধীন জীবন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন কবি সুফিয়া কামাল। অধিকার আদায়ের সংগ্রামে কথা বলার সাহস ও শক্তি তাঁর জীবনাদর্শ থেকেই পাওয়া যায়। বাংলাদেশের নারী সমাজ তাঁর কাছে চিরঋণী। নারী সমাজ এগিয়ে গেলেই দেশ এগিয়ে যাবে।
বক্তারা আরও বলেন, শুধু নারী সমাজ নয়, পুরো দেশই এই সাহসী জননীর কাছে ঋণী। তাঁর জীবন, কর্ম ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বেগম রোকেয়া ও কবি সুফিয়া কামালের লড়াই-সংগ্রাম আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। নিজেদের ব্যক্তিগত জীবনের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে সমাজের বৃহত্তর কল্যাণে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। এজন্য তাঁদের জীবনাদর্শ জানতে হবে, ধারণ করতে হবে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ