সুনামগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি

সরকারি জলাশয় দখল ও মাছ শিকারের অপসংস্কৃতি বন্ধ হোক

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:৫১:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:৫১:৫৬ অপরাহ্ন
সরকারি জলাশয় দখল ও মাছ শিকারের অপসংস্কৃতি বন্ধ হোক
ধর্মপাশায় দুই একর আয়তনের একটি সরকারি খাস জলাশয় শ্যালোমেশিন দিয়ে শুকিয়ে মাছ শিকারের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, পাঁচটি শ্যালোমেশিন বসিয়ে জলাশয়ের পানি সেচে মাছ ধরা হচ্ছে। এতে শুধু সরকারি সম্পদের ক্ষতিই হচ্ছে না, ব্যাহত হচ্ছে হাওরের বোরো আবাদ প্রস্তুতিও। পানির অভাবে কৃষকের বীজতলা তৈরির কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ঘটনাটি স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। সরকারি খাস জলাশয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত স¤পত্তি নয়। এসব জলাশয় রাষ্ট্রীয় স¤পদ, যা জনস্বার্থে সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসনের। অথচ ব্যক্তিগত স্বার্থে জলাশয়ের পানি সেচে মাছ শিকারের এমন অভিযোগ সরকারি সম্পদের ব্যবস্থাপনা ও আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলেছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, জলাশয়টির মালিকানা বা মাছ আহরণের অধিকার নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, তিনি ৫০ হাজার টাকায় মাছ ধরার জন্য জায়গাটি কিনেছেন। অন্যদিকে, যার কাছ থেকে কেনার কথা বলা হচ্ছে, তিনি বিক্রির বিষয়টি অস্বীকার করেছেন। ফলে জলাশয়টির প্রকৃত মালিকানা, ইজারা কিংবা মাছ আহরণের বৈধ অধিকার আছে কি না, তা তদন্ত করে নিশ্চিত হওয়া জরুরি। হাওরাঞ্চলে বোরো ধানই কৃষকের প্রধান জীবিকা। এই ফসলের আবাদ অনেকাংশে নির্ভর করে সময়মতো বীজতলা তৈরি ও সেচের পানির প্রাপ্যতার ওপর। এমন সময়ে কোনো জলাশয় শুকিয়ে ফেলা হলে তার প্রভাব শুধু ওই জলাশয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না; আশপাশের কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যেও এর বিরূপ প্রভাব পড়ে। জলাশয় শুকিয়ে মাছ শিকার করলে মাছের প্রজনন ও জলজ পরিবেশও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। ব্যক্তিগত লাভের জন্য বৃহত্তর কৃষিস্বার্থ ও পরিবেশকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার অধিকার কারও নেই। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের দায়িত্বশীল ও দ্রুত পদক্ষেপ প্রয়োজন। ধর্মপাশার ইউএনও অভিযোগ পাওয়ার পর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা আশা করি, সেই আশ্বাস যেন কেবল আনুষ্ঠানিক বক্তব্যে সীমাবদ্ধ না থাকে। দ্রুত সরেজমিন তদন্ত করে জলাশয়টির সরকারি অবস্থান, ইজারা বা ব্যবহারের বৈধতা এবং পানি সেচে মাছ শিকারের অভিযোগ যাচাই করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে জলাশয়টির পানি সংরক্ষণ এবং কৃষকদের বীজতলা তৈরির স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। সরকারি সম্পদ রক্ষায় রাজনৈতিক পরিচয় কোনো ঢাল হতে পারে না। খাস জলাশয় ব্যক্তিস্বার্থে ব্যবহার কিংবা কৃষকের স্বার্থ ক্ষুণ্ন করার প্রবণতা বন্ধ করতে হবে। হাওরের কৃষি, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় সরকারি জলাশয় সংরক্ষণে প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান