সুনামগঞ্জ , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি

বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ উদ্যাপন

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:৫৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:৫৩:১৫ অপরাহ্ন
বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ উদ্যাপন
স্টাফ রিপোর্টার :: “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব” এই ঐতিহাসিক প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ উদযাপন করা হয়েছে। মুক্তচিন্তা, যুক্তিবাদ, অসাম্প্রদায়িকতা ও প্রগতিশীল সাংস্কৃতিক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এ উপলক্ষে ‘বুদ্ধির মুক্তি আন্দোলন ও কবি আব্দুল কাদির’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির মিলনায়তনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন লেখক, গবেষক ও প্রাবন্ধিক মানবর্দ্ধন পাল। মূল আলোচক হিসেবে বক্তব্য দেন কবি, গবেষক ও প্রাবন্ধিক মোস্তাক আহমদ দীন। আলোচনায় অংশ নেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ স¤পাদক অভিজিৎ রঞ্জন দে, লেখক ইকবাল কাজগী এবং কবি ও লেখক কুমার সৌরভ। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন উদীচী সুনামগঞ্জ জেলা সংসদের সহসাধারণ স¤পাদক সাইদুর রহমান আসাদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদীচী সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি শীলা রায়, জেলা কমিটির সাবেক সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, খেলাঘর আসর সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বিজন সেন রায় এবং বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য। সেমিনারে বুদ্ধির মুক্তি আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, সমাজে মুক্তবুদ্ধি ও যুক্তিনির্ভর চিন্তার বিকাশে এ আন্দোলনের ভূমিকা এবং কবি আব্দুল কাদিরের সাহিত্যিক অবদান ও চিন্তাধারা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সাম্প্রদায়িকতা, কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিপরীতে বিজ্ঞানমনস্কতা, মানবিকতা এবং প্রগতিশীল সাংস্কৃতিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আলোচনায় বক্তারা বুদ্ধির মুক্তি আন্দোলনের ঐতিহাসিক চেতনাকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে নতুন করে মূল্যায়নের গুরুত্ব তুলে ধরেন। তাঁদের আলোচনায় সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে কেবল বিনোদনের বিষয় হিসেবে নয়, বরং মানুষের চিন্তা-চেতনার বিকাশ, সমাজের অসংগতি নিয়ে প্রশ্ন তোলা এবং যুক্তিবাদী ও মানবিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখার বিষয়টি গুরুত্ব পায়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান