সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন

ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ০২:৪৯:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ০২:৪৯:১২ পূর্বাহ্ন
ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা
স্টাফ রিপোর্টার :: ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে বাদশাগঞ্জ বাজারে অবস্থিত দলটির কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার ও টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বাজারে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে বাদশাগঞ্জ বাজারে অবস্থিত সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মুখোশধারী কয়েকজন ব্যক্তি এসে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। সেলবরষ ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জানান, বাজারের পাহারাদারের কাছ থেকে তারা জানতে পেরেছেন, মুখোশ পরা কয়েকজন ব্যক্তি কার্যালয়ে এসে দ্রুত আগুন ধরিয়ে চলে যায়। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি এ ঘটনায় আওয়ামী লীগের দোসররা জড়িত বলে দাবি করেন। তিনি বলেন, দলের কার্যালয়ে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আগুনে কার্যালয়ের কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এর পেছনে কারা জড়িত তা আমরা তদন্ত করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ