সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন
জনউদ্যোগের বৈঠক

সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়নে মাঠ ও অর্থ সংকট নিরসনের আহ্বান

  • আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৩:০১:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৩:০১:২৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়নে মাঠ ও অর্থ সংকট নিরসনের আহ্বান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জনউদ্যোগের আহ্বায়ক সুখেন্দু সেনের সভাপতিত্বে বৈঠকে জেলার বিভিন্ন ক্রীড়া ক্লাবের প্রতিনিধি, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিগণ অংশ নেন। তাঁরা সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনের অতীত ঐতিহ্য, বর্তমান সংকট এবং ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় খেলাধুলার মানোন্নয়নে মাঠের সংকট, ক্লাবগুলোর আর্থিক দুরবস্থা, খেলোয়াড়দের অনুশীলন ও প্রশিক্ষণের সুযোগ বাড়ানোসহ বিভিন্ন বিষয় উঠে আসে। রাইজিং স্টার ক্রিকেট ক্লাবের প্রতিনিধি হোসেন আহমদ রাসেল বলেন, সুনামগঞ্জের নতুন প্রজন্ম খেলাধুলায় ভালো করছে। তবে সাঁতার, হকি ও টেবিল টেনিসের মতো খেলায় জেলার খেলোয়াড়েরা এখনো পিছিয়ে রয়েছেন। এসব খেলায় দক্ষতা বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। সাবেক খেলোয়াড় পল্লব ভট্টাচার্য বলেন, আগে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ ও নিয়মিত অনুশীলনের অভ্যাস ছিল। খেলোয়াড়েরা রাত ১০টার মধ্যে ঘুমিয়ে পড়তেন এবং সকাল ৭টায় মাঠে উপস্থিত হতেন। কিন্তু বর্তমানে সেই শৃঙ্খলা ও অনুশীলনের পরিবেশ অনেকটাই কমে গেছে। খেলাধুলার উন্নয়নে আগের মতো নিয়মিত অনুশীলন ও শৃঙ্খলার চর্চা ফিরিয়ে আনা প্রয়োজন। অগ্নিবীণা ক্রিকেট ক্লাবের প্রতিনিধি মো. দবির উদ্দিন বলেন, সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনের অন্যতম বড় সমস্যা হলো খেলার মাঠের সংকট। ফুটবল ও ক্রিকেটের জন্য আলাদা মাঠ না থাকায় খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতা আয়োজন ব্যাহত হচ্ছে। পাশাপাশি ক্লাবগুলো আর্থিক সংকটে থাকায় খেলাধুলার কার্যক্রম পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে। হাসননগর ইউনাইটেড ক্রিকেট ক্লাবের প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান বলেন, জেলা ক্রীড়া সংস্থার নিয়মিত ব্যয় থাকলেও নিজস্ব আয়ের উৎস নেই। ফলে প্রয়োজনীয় অনেক উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। ক্রীড়াঙ্গনের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও সম্মিলিত উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। মহিলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি সঞ্চিতা চৌধুরী বলেন, সুনামগঞ্জের মেয়েরা খেলাধুলায় বেশ উৎসাহী। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে তাদের সেই আগ্রহ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। অনেক সময় বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য নিজেদের অর্থ ব্যয় করতে হয়। মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে নিয়মিত অর্থায়ন ও প্রয়োজনীয় সুযোগ- সুবিধা নিশ্চিত করা জরুরি। সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব কাজী নাছিম উদ্দিন লালা বলেন, দেশের ৬৪ জেলার মধ্যে সুনামগঞ্জের স্টেডিয়ামের অবস্থা অত্যন্ত করুণ। জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব কোনো আয়ের উৎস না থাকায় বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে। ষোলঘরের মাঠেও পর্যাপ্ত খেলাধুলা হয় না। জেলার ক্রীড়াঙ্গনের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি খেলাধুলার মান বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সোহাগ মিয়া বলেন, সুনামগঞ্জের খেলাধুলার মানোন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ক্রীড়াঙ্গনে বিভিন্ন অর্জন সম্ভব হচ্ছে। এর মধ্যে নতুন কুঁড়ি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। ওই দলে সুনামগঞ্জের ছয়জন খেলোয়াড় ছিলেন। এছাড়া প্রথমবারের মতো সিনিয়র ক্রিকেটে সুনামগঞ্জ টায়ার ওয়ানে উন্নীত হয়েছে। অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের হয়ে জগন্নাথপুরের রাজু আহমেদ দেশের বাইরে সাফ টুর্নামেন্টে অংশ নিয়েছে। তার এই অর্জনে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনারও দেয়া হয়েছে। তিনি আরও বলেন, জেলা স্টেডিয়াম ও ষোলঘর ক্রিকেট স্টেডিয়ামের উন্নয়নকাজেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জেলার ১২টি উপজেলার মধ্যে ইতোমধ্যে সাতটিতে স্টেডিয়াম নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলাধুলার প্রসারে এই কার্যক্রম অব্যাহত থাকবে। বৈঠকে আরও বক্তব্য দেন জনউদ্যোগ কার্যকরী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, মো. বুরহান উদ্দিন, এফএইচ ক্লাবের প্রতিনিধি অ্যাড. চৌধুরী আহমদ মুজতবা রাজী ও নিউ স্টার ক্রিকেট ক্লাবের প্রতিনিধি আলী হোসেন। বৈঠক সঞ্চালনা করেন জনউদ্যোগের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ