স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার আসন্ন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেনোয়ার হোসেনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর ও আশপাশের গ্রামের সমর্থকদের এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মির্জাপুর বাসিন্দা জালাল উদ্দিন ও বিএনপি নেতা জজ মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মরম আলী,বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলাল উদ্দিন, মির্জাপুর জামে মসজিদের সভাপতি চাঁন মিয়া,আদর্শগ্রামের বাসিন্দা আতাবুল ইসলাম,উপজেলা যুবদলের সদস্য এনামুল হক,যুবদলের সহ-সভাপতি সাইফুদ্দিন বাচ্চু প্রমুখ,নূরুল ইবনে ঈমানী। এসময় চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেনোয়ার হোসেন বলেন, ' আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি আপনাদের শাসক নয় সেবক হতে চাই। আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাব। আমি রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় মামলার শিকার হয়েছি।আমৃত্যু আমি আপনাদের পাশে থাকতে চাই।'
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
মধ্যনগরে চেয়ারম্যান পদপ্রার্থী সেনোয়ার হোসেনের উঠান বৈঠক
- আপলোড সময় : ২৩-১১-২০২৬ ১২:০২:৩৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-১১-২০২৬ ১২:০২:৫৮ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ