পাগলা কুকুরের কামড়ে দুই শিশু আহত
- আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৮:৫৬:২৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৮:৫৬:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
ধর্মপাশায় পাগলা কুকুরের কামড়ে দেড় বছর ও তিন বছর বয়সী দুই শিশু আহত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন্দ ও হলিদাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিশুরা হলো নোয়াবন্দ গ্রামের আলী হোসেনের দেড় বছর বয়সী ছেলে মুজাহিদ এবং হলিদাকান্দা গ্রামের রবি মিয়ার তিন বছর বয়সী মেয়ে তাসনুভা।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় পাগলা কুকুরের কামড়ে শিশু দুটি আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবীর সরকার জানান, কুকুরের কামড়ে আহত দুই শিশুকেই হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তবে তাসনুভার অবস্থা তুলনামূলক গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ