সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ

  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৯:১১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৯:১১:৫০ পূর্বাহ্ন
বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ
স্টাফ রিপোর্টার :: বিশ্বব্যাপী শ্রমিক ও ছাত্র-জনতার চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সুনামগঞ্জে সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। শ্রমিকদের ন্যায্য মজুরি ও চাকরির নিশ্চয়তা, জীবনযাত্রার ব্যয় হ্রাস, আবাসন সংকট নিরসন, শিক্ষা ও জনসেবা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং যুদ্ধ প্রস্তুতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা। রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টায় শহরের রায়পাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটি এ সংহতি সমাবেশের আয়োজন করে। জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক মনির মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর, ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সহ-সভাপতি আমির উদ্দিন, স’মিল শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আইয়ুবুর রহমান, সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক টিটু দাস ও সহ-সাধারণ স¤পাদক স্বপন মিয়া। সমাবেশে বক্তারা বলেন, বিশ্বব্যাপী শ্রম ও পুঁজির দ্বন্দ্ব ক্রমেই তীব্র হচ্ছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসন সংকট, মজুরি ও পেনশনসংক্রান্ত অসন্তোষসহ নানা কারণে ফ্রান্স, জার্মানি, স্পেন, ইতালিসহ ইউরোপের অন্তত ৩১টি দেশ এবং আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে শ্রমিক ও সাধারণ মানুষ আন্দোলনে নেমেছেন। এসব আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিকরা ন্যায্য মজুরি, চাকরির নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং মৌলিক নাগরিক সেবার নিশ্চয়তা দাবি করছেন। বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন দেশে শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলন দমনে পুলিশ ও সেনাবাহিনী ব্যবহার করে দমন-পীড়ন চালানো হচ্ছে। এতে শ্রমিকদের অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের শ্রমিক আন্দোলনের প্রসঙ্গ তুলে নেতারা বলেন, প্রায় এক মাস ধরে গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু তাঁদের দাবি বিবেচনা করে কার্যকর উদ্যোগ নেওয়ার পরিবর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ এবং দলীয় ক্যাডারদের হামলার মাধ্যমে আন্দোলন দমনের চেষ্টা করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। চলমান আন্দোলনে তৌফিক ও সেলিম নামের দুই গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর ঘটনাও উল্লেখ করেন তারা। বক্তারা আরও বলেন, বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রকৃত তাৎপর্য অনুধাবন করে শ্রমিক শ্রেণিকে সচেতন ও সংগঠিত হতে হবে। সা¤্রাজ্যবাদী শক্তি ও তাদের এদেশীয় স্বার্থান্বেষী গোষ্ঠী জনগণের অসন্তোষকে নিজেদের স্বার্থে ব্যবহারের অপচেষ্টা চালায়। তাই এসব অপতৎপরতা স¤পর্কে সতর্ক থেকে শ্রমিক-কৃষকের মৈত্রীর ভিত্তিতে বিকল্প বিপ্লবী ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে হবে। সমাবেশ থেকে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, দমন-পীড়ন বন্ধ, দ্রব্যমূল্য ও আবাসন ব্যয় হ্রাস এবং যুদ্ধের পরিবর্তে জনকল্যাণমূলক খাতে রাষ্ট্রীয় বরাদ্দ বৃদ্ধির দাবিতে শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ

দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ