সুনামগঞ্জ , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১

  • আপলোড সময় : ২৩-১১-২০২৬ ১২:১৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১১-২০২৬ ১২:১৭:১৩ অপরাহ্ন
সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১৮ বোতল বিদেশি মদসহ মো. দ্বীন ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। উদ্ধার করা বিদেশি মদের বোতলগুলো ১৫টি কালো রঙের পলিথিনের ব্যাগে রাখা ছিল। রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকায় আব্দুজ জহুর সেতুর টোল প্লাজার সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে, সদর উপজেলার রাধানগর পয়েন্ট থেকে কয়েকজন ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে আব্দুজ জহুর সেতুর টোল প্লাজার দিকে মাদকদ্রব্য নিয়ে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি রাত আনুমানিক ১০টার দিকে কুতুবপুর এলাকায় টোল প্লাজার সামনে চেকপোস্ট স্থাপন করে।
এ সময় সন্দেহভাজন একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে এক ব্যক্তি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদে তার হেফাজতে বিদেশি মদ থাকার কথা জানান তিনি। এরপর তার দেখানো মতে সিএনজির ভেতরে থাকা ১৫টি কালো রঙের পলিথিনের ব্যাগ তল্লাশি করে ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য ও পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি মো. দ্বীন ইসলাম (৩৬)। তিনি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কাপনা গ্রামের মৃত আবুদ মিয়ার ছেলে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন।
র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাকে উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা সিএনজিসহ সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ

দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ