সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী

প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০১:০৪:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০১:০৪:৫১ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের স্থানীয় অবকাঠামো, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ১৭৭টি প্রকল্পের বিপরীতে ৬ কোটি ৫ লাখ টাকারও বেশি বরাদ্দ দিয়েছে জেলা পরিষদ। এর মধ্যে ১০০টি প্রকল্পে ৩ কোটি টাকারও বেশি অর্থের চেক সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, দরপত্র প্রক্রিয়ার আওতায় ২৩টি প্যাকেজে ৭৭টি প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য ৩ কোটি ৫ লাখ টাকার লটারি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত চেক হস্তান্তর ও লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি। সঞ্চালনা করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল। জেলা পরিষদ সূত্রে জানা যায়, চেক হস্তান্তর করা ১০০টি প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, গির্জাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। অপরদিকে, লটারির মাধ্যমে নির্বাচিত ঠিকাদাররা ৭৭টি প্রকল্পের আওতায় রাস্তা, সেতু, কালভার্টসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ বাস্তবায়ন করবেন। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুনামগঞ্জে আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তাঁর আগমনের মধ্য দিয়ে সুনামগঞ্জের মানুষের প্রত্যাশার সফল বাস্তবায়ন হবে বলে আমরা আশাবাদী। আমরা অধীর আগ্রহে মাননীয় প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছি। তিনি আরও বলেন, আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। সুনামগঞ্জের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি টাকারও বেশি অর্থের ১০০টি চেক হস্তান্তর করছি। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁর সদিচ্ছাতেই আমরা এসব উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশের উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে। তাঁর সহযোগিতায় জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আগামী দিনেও প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমরা আরও ব্যাপক উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সহযোগিতা অব্যাহত থাকলে সুনামগঞ্জের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। জেলার মানুষের প্রত্যাশা পূরণে জেলা পরিষদ তার দায়িত্বশীল ভূমিকা পালন করবে। তিনি উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যয় এবং নির্ধারিত কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। মিজানুর রহমান চৌধুরী বলেন, দরপত্র প্রক্রিয়ার আওতায় ২৩টি প্যাকেজে ৭৭টি প্রকল্পের জন্য ৩ কোটি ৫ লাখ টাকার লটারি অনুষ্ঠিত হয়েছে। লটারির মাধ্যমে নির্বাচিত ঠিকাদারদের নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ স¤পন্ন করতে হবে। প্রকল্পের কাজে গুণগত মান বজায় রাখা বাধ্যতামূলক। কোনো ঠিকাদার নিম্নমানের কাজ করলে কিংবা শিডিউল অনুযায়ী কাজ স¤পন্ন না করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। উন্নয়নকাজে অনিয়মের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন উপজেলার প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ

পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ