সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী

আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০১:১০:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০১:১০:৪০ পূর্বাহ্ন
আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম
সুনামকণ্ঠ ডেস্ক :: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতের বিষয় ভবিষ্যতে কিভাবে মোকাবিলা (ডিল) করা হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দলে ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন। আলোচনা ও মধ্যাহ্নভোজের পর বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির নেতাদের ৩৫ মিনিট আলোচনা হয়। এনসিপির আহ্বায়ক বলেন, সরকারপ্রধান ঐক্যের আহ্বান জানিয়েছেন। কী কী হলে এই ঐক্যটা আরও সুদৃঢ় হবে এবং জুলাই অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে থাকা সব শক্তিকে একটা জায়গায় এনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, তার একটা ভিত্তি ও রোডম্যাপ প্রস্তুত করা উচিত, সেটি আমরা বলেছি। এটা শুধু ডিসেম্বরকেন্দ্রিক হলে হবে না। আওয়ামী লীগ ও ভারতের ইস্যুটা আমাদের আগামীতে ডিল করতে হবে। ফলে আমাদের একটা দীর্ঘমেয়াদী রোডম্যাপ (পথনকশা) প্রয়োজন। নাহিদ ইসলাম বলেন, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি, সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে। কিছুদিন ধরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি, জনগণের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হওয়া, পতিত স্বৈরাচানী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস-অগ্নিসংযোগ ঘটছে। কীভাবে দেশের এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো সম্ভব, একটা রাজনৈতিক ঐক্য সম্ভব কি না, এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তার জায়গা থেকে বর্তমান উদ্বেগগুলো ব্যক্ত করেছেন এবং ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান করেছেন। নাহিদ বলেন, আমাদের জায়গা থেকে আমরা বলেছি, বর্তমান পরিস্থিতিটা আসলে একদিনে হয়নি। নির্বাচনের পর থেকেই গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া, ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার ফলে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন, যেকোনো ধরনের ঐক্যের প্রশ্নে আমাদের অবশ্যই সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। এই ঐক্যপ্রক্রিয়ায় সংস্কারকে এজেন্ডাভুক্ত করার আহ্বান বা সুপারিশ জানিয়েছি। একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানানোর কথা উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, বিচারের বিষয়ে আমরা বলেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়িয়ে জেলা পর্যায়েসহ বিভিন্ন জায়গায় হওয়া মামলাগুলোর তদন্ত করে অভিযোগপত্র দেওয়া ইত্যাদি আইনি প্রক্রিয়া যাতে দ্রুত সময়ের মধ্যে স¤পন্ন হয়, জুলাইয়ের ভুক্তভোগীরা যাতে ন্যায়বিচার পান। সংবিধান সংশোধন কমিটি বাতিল দাবির বিষয়ে এনসিপির আহ্বানের জবাবে প্রধানমন্ত্রী কী বলেছেন, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আমরা চেয়েছি, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। ওনারা বলছেন, ওনারা এগুলো বিবেচনা করবেন। ভারত বিষয়ে কড়া বার্তা : নতুন করে গঙ্গার পানিবণ্টন চুক্তি করার বিষয়ে ভারতকে খুবই কঠোরভাবে বার্তা দিতে সরকারপ্রধানকে আহ্বান জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, আমাদের পানির ন্যায্য হিস্যা আদায়ে আলোচনায় সরকার যাতে কোনো কম্প্রোমাইজ (আপস) না করে, সেটি আমরা বলেছি। শহীদ ওসমান হাদির খুনি ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার কথাও আমরা বলেছি। জুলাই যোদ্ধাদের যাতে রাজনৈতিকভাবে নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেটার জন্য প্রশাসনকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দিতে বলেছি। ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলায় দেশের জনগণের পাশাপাশি রাজনৈতিক শক্তিগুলোকেও ঐক্যবদ্ধ হতে হবে-সেই আহ্বান জানিয়েছি। নাহিদ বলেন, এটা এখন খুবই সুস্পষ্ট যে বাংলাদেশে যা কিছু হচ্ছে, এর সঙ্গে ভারত সরাসরি স¤পৃক্ত। বৈশ্বিকভাবে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটা মিস-ইনফরমেশন ক্যা¤েপইন চালানোর চেষ্টা করছে। কিন্তু বাস্তবে ভারতই এখন সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনকারী দেশ। আমাদেরও বৈশ্বিকভাবে তুলে ধরতে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগের সময়ে সবচেয়ে বেশি হিন্দুরা নির্যাতিত হয়েছেন, সবচেয়ে বেশি হিন্দুদের সম্পত্তি দখল হয়েছে। সরকার যেন দেশের সংখ্যালঘু সম্প্রদায়, আলেম-ওলামা, মাজার-দরগাহর সুফি, সংস্কৃতিকর্মী সব সামাজিক শক্তির সঙ্গে বসে আলোচনা করে, তাদের ঐক্যবদ্ধ রাখে, এ কথাও সরকারপ্রধানকে বলেছে এনসিপি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ

পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ