সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ শেখ হাসিনা ফিরতে পারেন - এমন গুঞ্জনে সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ধর্মপাশায় যুবলীগ নেতা গ্রেপ্তার গণভোটের রায় মানলে ফ্যাসিবাদ রুখতে মাঠে থাকবে জামায়াত : গোলাম পারওয়ার সুনামগঞ্জের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার সংকট ও উত্তরণে করণীয় শীর্ষক সেমিনার সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজানের ভাঙনে অস্তিত্ব সংকটে সদরগড় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিমুলবাক ইউপিতে মেধা যাচাই পরীক্ষা সম্পন্ন প্রয়োজনে বিরোধী দলকে সঙ্গে নিয়ে আ.লীগ নিষিদ্ধ করা হবে : মীর শাহে আলম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী
তাহিরপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগ

বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০১:১৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০১:১৬:৪১ পূর্বাহ্ন
বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বর্তমান ও সাবেক তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর বাজারসংলগ্ন খেয়াঘাটের পশ্চিম পাশে বেড়িবাঁধ সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করা হয়। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মামলার পর গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের গোলাম হোসেনের ছেলে জাহিদ হাসান (২৬), একই গ্রামের বাবর আলীর ছেলে সানোয়ার আহমেদ (২৫) এবং শাহগঞ্জ গ্রামের সোহেল মিয়ার ছেলে রুবেল মিয়া (২২)। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার রাতে সোলেমানপুর বাজারসংলগ্ন খেয়াঘাটের পশ্চিম পাশে বেড়িবাঁধের কাঁচা রাস্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী সমবেত হন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করেন বলে অভিযোগ করা হয়েছে। পুলিশের দাবি, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করা, সরকারি কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে তাহিরপুর থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতি করার উদ্দেশ্যে তারা গোপন বৈঠকের জন্য সেখানে সমবেত হয়েছিলেন। এমন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই মো. সাদেক সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় একটি লাল-কালো রঙের পুরোনো ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা দৌড়ে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় তাহিরপুর থানার এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিনসহ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ

পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ