সুনামগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা ফেটে চৌচির হাওর জমি, বোরো উৎপাদন নিয়ে শঙ্কা সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১

সুনামগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

  • আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৮:৪৫:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৯:১২:২৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাউর রহমানকে সভাপতি এবং জাতীয় দৈনিক সকালের সময় ও প্রাইম টিভির জেলা প্রতিনিধি কে.এম. শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া গ্লোবাল টেলিভিশন ও দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। গত শনিবার রাতে সুনামগঞ্জ পৌর শহরের জাহান ম্যানশনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহসভাপতি দৈনিক অপরাধ দমনের জেলা প্রতিনিধি কাজী জালাল উদ্দিন জাহান, দৈনিক সুনামগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার আনোয়ার পারভেজ ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. আব্দুস সালাম। সহসভাপতি করা হয়েছে মাই টিভির জেলা প্রতিনিধি আবু হানিফকে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সময় টিভির ভিডিও প্রতিনিধি এবাদুল হক রুজেল। সহসাংগঠনিক সম্পাদক হাওরাঞ্চলের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার সাঈদ আহমদ। প্রচার সম্পাদক জাতীয় দৈনিক শেষ সংবাদের জেলা প্রতিনিধি মো. কামাল পাশা এবং সহপ্রচার সম্পাদক দৈনিক সময়ের কাগজের জেলা প্রতিনিধি আজহারুল আলম শিবু। দপ্তর স¤পাদক হয়েছেন দৈনিক সুনামগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুর উদ্দিন আহমেদ (নুর) এবং সহদপ্তর সম্পাদক জাগরণী টিভির জেলা প্রতিনিধি এরশাদুল হক। কোষাধ্যক্ষ জাতীয় দৈনিক ভোরের আওয়াজের জেলা প্রতিনিধি মো. জাকির হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসটিভি ৫২-এর জেলা প্রতিনিধি মো. জয়নাল আবেদীন এবং পরিবেশ বিষয়ক স¤পাদক চ্যানেল টুয়েন্টি ওয়ানের জেলা প্রতিনিধি শফিকুল বারী। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, জাতীয় দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি গাজী মোহাম্মদ আফজাল হোসেন, চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি ফুয়াদ মণি ও রাজধানী টিভির জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সজিব। কমিটির বাকি সদস্যদের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন কমিটির মাধ্যমে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর

সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর