সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

জন্ম ও মৃত্যু নিবন্ধন সুশাসন নিশ্চিত করবে: জেলা প্রশাসক

  • আপলোড সময় : ০৭-১০-২০২৪ ০৯:১৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৪ ০৯:১৯:৫১ পূর্বাহ্ন
জন্ম ও মৃত্যু নিবন্ধন সুশাসন নিশ্চিত করবে: জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সুশাসন নিশ্চিত করবে। তাই শতভাগ নিবন্ধন করতে সকলকে একযোগে কাজ করতে হবে। রোববার (৬ অক্টোবর) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কথাগুলো বলেন। সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাব্বির আহমদ আকুঞ্জির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া আরও বলেন, জন্ম ও মৃত্যুর নিবন্ধন না করলে যেমন নানা ঝামেলা পোহাতে হয়, তেমনি সুশাসন বিঘিœত হয়। জন্ম মৃত্যুর নিবন্ধের প্রয়োজনীতা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। জন্মের ৪৫ দিনের মধ্যেই শিশুর জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। এতে কোন ফি লাগবে না। এরপর ফি লাগবে। নির্দিষ্ট ফরম ফিলআপ করে যতœ সহকারে কোন ধরনের হয়রানি ছাড়া সংশ্লিষ্টদের কাজ করারও আহ্বান জানান জেলা প্রশাসক। সহকারী কমিশনার ফারজানা হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এস এম আল কামাল, ডেপুটি সিভিল সার্জন ডা. শুকদেব সাহা, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা ক্যাবের সাধারণ স¤পাদক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী, শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, ব্র্যাকের জেলা সমন্বয়ক একে আজাদ প্রমুখ। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের ফটক থেকে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার নেতৃত্বে একটি র‌্যালি জেলা কালেক্টরেট এলাকা প্রদক্ষিণ করে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স