সুনামগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা ফেটে চৌচির হাওর জমি, বোরো উৎপাদন নিয়ে শঙ্কা সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১

হাম উপসর্গে সুনামগঞ্জের আরও দুই শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৮:৩১:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৮:৩১:৪০ পূর্বাহ্ন
হাম উপসর্গে সুনামগঞ্জের আরও দুই শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার :: সিলেট বিভাগে হাম ও রুবেলায় আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনই সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও রুবেলার উপসর্গ নিয়ে সন্দেহজনক ও নিশ্চিত রোগীদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২১ জনে। এর মধ্যে সুনামগঞ্জ জেলাতেই মারা গেছেন ৭৬ জন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগীর দৈনিক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৃত তিন শিশুর মধ্যে ছাতক উপজেলার রফিক উল্লার ১ বছর ২ মাস বয়সী মেয়ে মুনতাহা জান্নাত ফারিহা এবং দোয়ারাবাজার উপজেলার সুমন দাসের ৯ মাস বয়সী ছেলে বর্ষণ রয়েছে। অপর শিশুটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শতলাল দাসের এক বছর বয়সী মেয়ে প্রিয়নশী দাস। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪০ জন। এর মধ্যে সুনামগঞ্জেই হাম রোগীর সংখ্যা ৯২৬ জন, যা বিভাগের চার জেলার মধ্যে সর্বোচ্চ। অন্য জেলাগুলোর মধ্যে সিলেটে ৪৬৬, হবিগঞ্জে ২৭৬ এবং মৌলভীবাজারে ১৭২ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৪ জন। এর মধ্যে সিলেটে ১১০, হবিগঞ্জে ৪০, সুনামগঞ্জে ৯ এবং মৌলভীবাজারে ৫ জন রয়েছেন। জেলাওয়ারি মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, এ পর্যন্ত সিলেটে সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ এবং মৌলভীবাজারে ১৭ জন মারা গেছেন। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৬৭ এবং বেসরকারি হাসপাতালে ৮৩ জন ভর্তি আছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর

সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর