সুনামগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা ফেটে চৌচির হাওর জমি, বোরো উৎপাদন নিয়ে শঙ্কা সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী
সুনামগঞ্জ-সিলেট সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি

সুজন মিয়ার মুক্তির দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৮:৩৪:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৯:০৫:২০ পূর্বাহ্ন
সুজন মিয়ার মুক্তির দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সিলেটের গোয়াইনঘাটে আওয়ামী লীগ নেতার সভায় বাস নিয়ে যাওয়ার ঘটনায় গ্রেপ্তার সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন পরিচালনা কমিটির সদস্য সুজন মিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন পরিবহন শ্রমিকরা। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। দাবি আদায় না হলে আগামী ২০ ডিসেম্বর থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১২টায় সুনামগঞ্জ নতুন বাস টার্মিনালের সামনে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির, সাধারণ স¤পাদক নুরুল ইসলাম ও শ্রমিক নেতা ফারুক আহমদ। বক্তারা বলেন, সম্প্রতি সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি রিসোর্টে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভাটি আওয়ামী লীগ নেতার উদ্যোগে আয়োজিত হলেও বাসের চালক ও শ্রমিকরা এ বিষয়ে কিছুই জানতেন না। কয়েকজন ব্যক্তি আনন্দ ভ্রমণের কথা বলে একটি বাস ভাড়া করেন। পরে শ্রমিক ইউনিয়নের সদস্য সুজন মিয়া বাসটি নিয়ে তাদের রাতারগুলে পৌঁছে দেন। সুজন মিয়া ওই সভার বিষয়ে কিছুই জানতেন না। কেবল ভাড়া করা বাস নিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়াই ছিল তাঁর দায়িত্ব। অথচ সভায় উপস্থিত ব্যক্তিদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি একজন পরিবহন শ্রমিকের প্রতি অন্যায় ও অযৌক্তিক আচরণ বলে মন্তব্য করেন তাঁরা। বক্তারা অবিলম্বে সুজন মিয়ার মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, একজন শ্রমিককে তার পেশাগত দায়িত্ব পালনের কারণে হয়রানি করা কোনোভাবেই কাম্য নয়। মানববন্ধন থেকে শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সুজন মিয়াকে অনতিবিলম্বে মুক্তি দেওয়া না হলে আগামী ২০ ডিসেম্বর সকাল থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর

সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর