সুনামগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা ফেটে চৌচির হাওর জমি, বোরো উৎপাদন নিয়ে শঙ্কা সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১

পিআইও’র মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৮:৩৬:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৮:৩৬:১৫ পূর্বাহ্ন
পিআইও’র মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার জিংলীগড়া গ্রামের সামনের সড়কে মঙ্গলবার দুপুরে সরকারি কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলের ধাক্কায় মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সেলিনা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার বড়খলা গ্রামে। তিনি ওই গ্রামের মুকশেদ আলীর স্ত্রী। মোটরসাইকেলটি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মু. জাকির হোসেনের ছিল বলে জানিয়েছেন এলাকাবাসী। মোটরসাইকেলটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্য সহকারী কিবরিয়া জামান চালাচ্ছিলেন আর তাঁর পেছনে বসা ছিলেন পিআইও মু.জাকির হোসেন। এলাকাবাসী ও নিহত ওই নারীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে ওই নারী নিজ বাড়ি থেকে পাশের জিংলীগড়া গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। তিনি জিংলীগড়া গ্রামের সামনের সড়কে বেলা সাড়ে ১২টার দিকে পৌঁছা মাত্রই পিআইও অফিসের মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিয়ে সড়কের নিচে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন ওই নারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বেলা দেড়টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মু. জাকির হোসেনের মুঠোফোন কল দিলে তিনি তা রিসিভ করেননি। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এই মৃত্যু নিয়ে পরিবারের সদস্যদের কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করায় লাশটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর

সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর