সুনামগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা ফেটে চৌচির হাওর জমি, বোরো উৎপাদন নিয়ে শঙ্কা সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১

২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৮:৫৯:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৮:৫৯:১০ পূর্বাহ্ন
২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার
সুনামকণ্ঠ ডেস্ক :: গত ২৫ বছরে দেশে ধর্ষণের শিকার হয়েছেন ২১ হাজার ৬২৭ জন। তাঁদের মধ্যে ১১ হাজার ৭১৫ জনই শিশু, যা মোট ভুক্তভোগীর অর্ধেকের বেশি বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। একই সঙ্গে ভুক্তভোগীদের আইনি সুরক্ষা নিশ্চিত ও বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করুন, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করুন’ শীর্ষক আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরে অধিকার। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নারীগ্রন্থ প্রবর্তনার সংগঠক সানজিদা নূর। তিনি বলেন, ২০০১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত দেশে ২১ হাজার ৬২৭ জন ধর্ষণের শিকার হওয়ার তথ্য নথিভুক্ত করেছে অধিকার। তাঁদের মধ্যে ১১ হাজার ৭১৫ জন শিশু এবং ৯ হাজার ৫০৯ জন নারী। বাকি ৪০৩ জনের বয়স শনাক্ত করা যায়নি। সংগঠক সানজিদা জানান, ধর্ষণের পর ১ হাজার ১৬৩ জনকে হত্যা করা হয়েছে। তাঁদের মধ্যে ৫৫২ জন শিশু। এ ছাড়া ধর্ষণের পর আত্মহত্যা করেছেন ১৪০ জন, যাঁদের মধ্যে ৯১ জন শিশু। ২০০৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৪ হাজার ৪৩০ জন। তাঁদের মধ্যে ১ হাজার ৯১৪ জন শিশু। সানজিদা নূর আরও জানান, যৌতুকের কারণে সহিংসতার শিকার হয়েছেন ৬ হাজার ৮১৫ জন নারী। তাঁদের মধ্যে ৩ হাজার ৭৪৮ জনকে হত্যা করা হয়েছে, শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২ হাজার ৭৮৭ জন এবং আত্মহত্যা করেছেন ২৮০ জন। অধিকার জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে পুরুষ শিশুকে ধর্ষণের ঘটনাও অন্তর্ভুক্ত করার পর চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ২৫টি পুরুষ শিশু ধর্ষণের ঘটনা নথিভুক্ত করেছে সংগঠনটি। সানজিদা নূর বলেন, গণমাধ্যম পর্যবেক্ষণের ভিত্তিতে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। অনেক ঘটনা প্রকাশ্যে আসে না কিংবা গণমাধ্যমে গুরুত্ব পায় না। ফলে প্রকৃত ঘটনার সংখ্যা আরও বেশি হতে পারে। ভুক্তভোগীরা এখনো পর্যাপ্ত আইনি সুরক্ষা পাচ্ছেন না। দেশে ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষায় কোনো আইন নেই। বৈবাহিক ধর্ষণ এখনো স্বীকৃত নয়। এ ছাড়া যৌন হয়রানি প্রতিরোধে ২০০৯ সালে হাইকোর্টের দেওয়া নির্দেশনাও নারী ও শিশু নির্যাতন দমন আইনে অন্তর্ভুক্ত করা হয়নি। সভায় নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদ (সিডও বা সিইডিএডব্লিউ)-এর ২ ও ১৬ (১) (গ) অনুচ্ছেদের ওপর থেকে বাংলাদেশের সংরক্ষণ প্রত্যাহারের দাবি জানায় অধিকার। অনুষ্ঠানে নারীপক্ষের প্রোগ্রাম ম্যানেজার কামরুন নাহার বলেন, ২০২৬-২৭ অর্থবছরে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বরাদ্দ মাত্র ৪২৮ কোটি টাকা। তিনি দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার সম্প্রসারণের দাবি জানান। সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাজমুন নাহার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত একটি জরিপের তথ্য তুলে ধরেন। ওই জরিপ অনুযায়ী, দেশের ৭৬ শতাংশ নারী জীবনে অন্তত একবার স্বামী বা সঙ্গীর মাধ্যমে সহিংসতার শিকার হয়েছেন। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অধিকার সাত দফা দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে- বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ, নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা; অনলাইন হয়রানি ও সাইবার সহিংসতা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া; গুমের শিকার ব্যক্তিদের নারী পরিবারের সদস্যদের সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা; নারীর প্রতি বৈষম্যমূলক আইন ও সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন; আশ্রয়কেন্দ্র, হটলাইন ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটি শক্তিশালী করা এবং নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করা। এ ছাড়া সিডও সনদের ২ ও ১৬ (১) (গ) অনুচ্ছেদের ওপর থেকে সংরক্ষণ প্রত্যাহার ও প্রচলিত আইনের প্রয়োজনীয় সংস্কারের দাবি জানায় সংগঠনটি। অধিকার জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের হয়রানি, ধর্ষণের হুমকি, ছবি বিকৃতি, অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি প্রকাশ ও অপপ্রচারের ঘটনা বাড়ছে। বিশেষ করে নারী অধিকারকর্মী, সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও শিক্ষার্থীরা মতপ্রকাশের কারণে অনলাইন হয়রানি ও চরিত্রহননের শিকার হচ্ছেন। এসবের মাধ্যমে নারীদের কণ্ঠরোধ ও জনপরিসরে তাঁদের অংশগ্রহণ নিরুৎসাহিত করা হচ্ছে। এ পরিস্থিতিতে নারীর নিরাপত্তা, অপরাধীদের জবাবদিহি ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের কার্যকর ভূমিকা প্রয়োজন। অধিকারের পরিচালক তাসকিন ফাহমিনার সঞ্চালনায় আলোচনায় উবিনীগ, নারীগ্রন্থ প্রবর্তনা এবং গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্রতিনিধি বক্তব্য দেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর

সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর