সুনামগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা ফেটে চৌচির হাওর জমি, বোরো উৎপাদন নিয়ে শঙ্কা সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১
রোপওয়ে সংস্কার করে ক্যাবল কার চালুর প্রত্যাশা

ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৯:০৪:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৯:০৪:৩৮ পূর্বাহ্ন
ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন
জাহাঙ্গীর আলম চৌধুরী::
ছাতক - ভোলাগঞ্জ রোপওয়ে (রজ্জুপথ) সংস্কার করে ক্যাবল কার চালুর মাধ্যমে পর্যটন শিল্পে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচন করা সম্ভব বলে মনে করছেন অভিজ্ঞমহল। বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে কর্তৃপক্ষীয় চরম উদাসীনতা ও অবহেলায় দীর্ঘদিন থেকে অকেজো অবস্থায় পড়ে আছে। দক্ষিণ এশিয়ার অন্যতম এ রোপওয়েটি দেশের রেললাইনে পাথর ব্যবহারের লক্ষ্যে তুলনামুলক কম খরচে ও দ্রুত পরিবহনের সুবিধার্থে তৎকালীন পাকিস্তান সরকার অত্যন্ত ব্যয়বহুল এ রোপওয়ের নির্মাণ কাজ ১৯৬৪ সালে শুরু করে ১৯৭০ সালে স¤পন্ন করে। ’৭১ এ মহান স্বাধীনতা যুদ্ধে ক্ষতিগ্রস্ত রোপওয়েটিকে পুনরায় সংস্কার করা হয়। দীর্ঘদিন চালুর পর রেল কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে জাতীয় লাভজনক এ রোপওয়েটি বন্ধ হয়ে পড়ে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর। ১৯ কিলোমিটার দৈর্ঘ্যের রোপওয়ের ট্রেসেল (খুঁটি) সংখ্যা ১২০টি। স্টেশন ৪টি (ছাতক, এ্যাংগেল ১, এ্যাংগেল ২ ও ভোলাগঞ্জ)। বাকেট সংখ্যা ৪২৫টি। ডিসেম্বর ২০১৩ ইং পর্যন্ত ২৪৬টি বাকেট চালু ছিল। বাকেটের ধারণ ক্ষমতা ১২.৯২ ঘন ফুট (৬শত কেজি)। রোপওয়েটির বাৎসরিক পাথর পরিবহন ক্ষমতা ছিল ১২ লক্ষ ঘন ফুট প্রায়। বন্ধ হয়ে যাওয়ার পর রোপওয়ের কিছু ট্রেসেল হেলে পড়েছে বিভিন্ন স্থানে। তার ছিঁড়ে একাধিক বাকেটও পড়ে গেছে মাটিতে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ছাতকস্থ প্রাইম সিমেন্ট লিঃ কর্তৃপক্ষ ২০১৭ সালের ১৪নভেম্বর বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাথর পরিবহনের সুবিধার্থে রোপওয়েটি যন্ত্রপাতি ও পাথর কোয়ারীর জমিসহ ৫০ বছরের জন্য লিজ নেওয়ার আবেদন করে। কিন্তু রেল কর্তৃপক্ষ সেটি আমলে নেয়নি। অভিজ্ঞমহলের অভিমত, সড়ক ও নৌপথে পাথর পরিবহনের নতুন সুযোগ সৃষ্টি হওয়ায় বর্তমানে পাথর পরিবহনে রোপওয়ের কোন প্রয়োজনীয়তা নেই বিধায় অকেজো রোপওয়েটিকে সংস্কার করে পৃথিবীর বিভিন্ন দেশের মত ক্যাবল কার স্থাপন করে উন্মোচন করা যেতে পারে পর্যটনের এক নতুন দিগন্ত। সর্বনিম্ন ২০ ফুট থেকে ১৬৭টি ফুট উচ্চতা সম্পন্ন ট্রেসেলের ১৯ কিলোমিটার দীর্ঘ ক্যাবল কারে নদী টিলা ও হাওরের উপর দিয়ে সাদা পাথর ভ্রমণ ও মেঘালয়ের নীল পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন পর্যটকদের আকৃষ্ট করবে রোমাঞ্চকর এক অনুভূতিতে। দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি পাথর ব্যবসায়ীদেরও ছাতক-ভোলাগঞ্জ যাতায়াতে বিশেষ সুবিধা হবে। প্রতিদিন ক্যাবলকারে যাতায়াত করবে সহস্রাধিক লোক। এতে ভোলাগঞ্জ ও ছাতক পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠবে। ছাতক ও ভোলাগঞ্জে গড়ে উঠবে অসংখ্য হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, মার্কেট ও চিত্তবিনোদনের বিভিন্ন সুবিধা। সৃষ্টি হবে কর্মসংস্থান। পাশাপাশি মুক্তিযুদ্ধের ৫নং সেক্টর হেড কোয়ার্টার বাঁশ তলায় (হক নগর) উন্নত যোগাযোগ ও চিত্তবিনোদনের বিভিন্ন ব্যবস্থা নেয়া হলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ক্যাবল কারের পর্যটকদের পদচারণও মুখরিত হবে বাঁশতলা। ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, বিএনপি নেতা আব্দুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজকুর পাবেল, বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত, সামছুর রহমান সামছু, জসিম উদ্দিন সুমেন, সামসুর রহমান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মুহিবুর রহমান, এডভোকেট রেজাউল করিম তালুকদার, এডভোকেট কামাল, এডভোকেট আব্দুস সালাম, সিলেটস্থ ছাতক সমিতির সাবেক সেক্রেটারি আফজাল হোসেন অভিমত ব্যক্ত করে বলেন, অবহেলা ও অযত্নে ধ্বংস হয়ে যাচ্ছে সরকারি কোটি কোটি টাকার স¤পদ। রেলওয়ের কাছ থেকে লীজ নিয়ে ভোলাগঞ্জ রোপওয়েকে পর্যটন খাতে ব্যবহার করলে এটি হবে অপার সম্ভবনাময় ও লাভজনক। আদায় হবে সরকারের কোটি টাকার রাজস্ব। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বিনিয়োগের জন্যে স্থানীয় ও প্রবাসী পুঁজিপতিদের এগিয়ে আসা প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর

সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর