সুনামগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা ফেটে চৌচির হাওর জমি, বোরো উৎপাদন নিয়ে শঙ্কা সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী সুনামগঞ্জে সিএনজিতে ১১৮ বোতল বিদেশি মদ, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১

নানা ছাড়েও কমছে না খেলাপি ঋণ

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৯:০৭:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৯:০৭:০৪ পূর্বাহ্ন
নানা ছাড়েও কমছে না খেলাপি ঋণ
সুনামকণ্ঠ ডেস্ক :: খেলাপি ঋণ কমাতে একের পর এক নীতিগত ছাড়, পুনঃতফসিল, সুদ মওকুফ ও এককালীন পরিশোধের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঋণগ্রহীতাদের ব্যবসায় ফেরানো এবং ব্যাংকের অর্থ আদায় বাড়াতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এমনকি আদালতের স্থগিতাদেশ পাওয়া ঋণগ্রহীতাদেরও নির্দিষ্ট শর্তে নতুন ঋণ পাওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। এতসব সুবিধার পরও ব্যাংক খাতে খেলাপি ঋণের লাগাম টানা যাচ্ছে না। উল্টো চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা। সবমিলে গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রভাব ও পরিচালকদের পছন্দে ঋণ বিতরণ, জামানত যাচাইয়ে দুর্বলতা এবং ব্যাংকারদের জবাবদিহির অভাবেই খেলাপি ঋণ বাড়ছে। তাদের মতে, ইচ্ছাকৃত খেলাপিরা বারবার নীতিগত ছাড় ও নতুন সুবিধা পাওয়ায় ঋণ পরিশোধে তাদের আগ্রহ কমছে। এছাড়া ব্যবসায়িক পরিস্থিতির অবনতি, উচ্চ সুদহার, ডলারের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান ঋণ পরিশোধ করতে পারছে না। এ অবস্থায় শুধু পুনঃতফসিল বা সুদ মওকুফের মতো সুবিধা দিয়ে খেলাপি ঋণ কমানো সম্ভব নয়। বরং ঋণগ্রহীতার পাশাপাশি অনিয়মে জড়িত ব্যাংকারদেরও শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সমঝোতা ও সালিশের মাধ্যমে বন্ধকী স¤পদ বিক্রি করে ঋণের অর্থ আদায়ের উদ্যোগ নিতে হবে। তারা আরও বলছেন, ইচ্ছাকৃত খেলাপিদের প্রতি কঠোর অবস্থান এবং ব্যাংকারদের জবাবদিহি নিশ্চিত করা না গেলে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৬ হাজার ৬৫৫ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। ফলে তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ। জুন শেষে এ হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ শুধু খেলাপি ঋণের পরিমাণই বাড়েনি, মোট ঋণের তুলনায় খেলাপি ঋণের অনুপাতও বেড়েছে। পলিসি থিঙ্ক অ্যান্ড রিসার্চের চেয়ারম্যান ও অর্থনীতি বিশ্লেষক মাজেদুল হক গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব ও ব্যাংকের পরিচালনা পর্ষদের পছন্দে ঋণ বিতরণ হয়েছে। অনেক ক্ষেত্রে ভুয়া বা অকার্যকর কাগজপত্রের বিপরীতে ঋণ দেওয়া হয়েছে। এমনকি রাস্তার জমি জামানত দেখিয়েও ঋণ নেওয়ার ঘটনা রয়েছে। এসব ঋণ আদায় করতে গিয়ে আইনি জটিলতা তৈরি হচ্ছে। অথচ যেসব ব্যাংকার অনিয়মের মাধ্যমে ঋণ বিতরণে সহযোগিতা করেছেন, তাদের অনেকেই শাস্তির মুখে পড়েননি। বারবার নীতিগত ছাড় দেওয়ায় ইচ্ছাকৃত খেলাপিরা ঋণ পরিশোধ না করেও নতুন সুবিধার অপেক্ষায় থাকেন। মাজেদুল হক আরও বলেন, শুধু অর্থঋণ আদালতের ওপর নির্ভর না করে সরকার ও ঋণগ্রহীতার মধ্যে সমঝোতার মাধ্যমে বন্ধকী স¤পদ বিক্রি করে অর্থ আদায়ের উদ্যোগ নেওয়া যেতে পারে। প্রয়োজনে সালিশের পথও ব্যবহার করা উচিত; যারা আগেই বিশেষ সুবিধা নিয়েও ঋণ পরিশোধ করেননি, তাদের নতুন করে ছাড় বা পুনর্গঠন সুবিধা দেওয়া বন্ধ করতে হবে। একই সঙ্গে অনিয়মের সঙ্গে জড়িত ঋণগ্রহীতা ও ব্যাংকার - উভয় পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোন খাতের ব্যাংকে কত খেলাপি: ব্যাংকের ধরন অনুযায়ী, সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে বেসরকারি ব্যাংকগুলোতে। সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা। তাদের মোট ঋণের ৩২ দশমিক ০২ শতাংশ খেলাপি। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণ ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা, যা তাদের বিতরণ করা মোট ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশ। অন্যদিকে, বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণ ১৮ হাজার ৩০৩ কোটি টাকা বা মোট ঋণের ৩৯ দশমিক ৫১ শতাংশ। বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণ ৩ হাজার ৯১৫ কোটি টাকা, যা তাদের মোট ঋণের ৫ দশমিক ৯২ শতাংশ। অর্থাৎ টাকার অঙ্কে বেসরকারি ব্যাংকে খেলাপি ঋণ বেশি হলেও ঋণের অনুপাতে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। খেলাপি ঋণ কমাতে যত সুবিধা ও ছাড়: খেলাপি ঋণ কমাতে গত কয়েক বছরে বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর সংকটে পড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে বিশেষ পুনর্গঠন সুবিধা চালু করা হয়। এজন্য ২০২৫ সালের জানুয়ারিতে একটি কমিটি গঠন করা হয়। এ সুবিধার আওতায় প্রায় ১ হাজার ২০০টি আবেদন জমা পড়ে। ৫০ কোটি টাকার বেশি ঋণ থাকা বড় গ্রাহকদের জন্য বিশেষ শর্তে মাত্র ১ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ৫ থেকে ১৫ বছর মেয়াদে ঋণ পরিশোধের সুযোগ রাখা হয়। পাশাপাশি সর্বোচ্চ তিন বছর পর্যন্ত গ্রেস পিরিয়ড দেওয়ার ব্যবস্থা করা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আর্থিকভাবে বিপর্যস্ত প্রতিষ্ঠানের জন্য আরও একটি নীতিমালা করা হয়। এতে ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ পরিশোধ এবং দুই বছর পর্যন্ত গ্রেস পিরিয়ডের সুযোগ রাখা হয়। ২০২৬ সালের ৩১ আগস্ট এক হাজার কোটি টাকা বা তার বেশি ঋণ থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১৫ বছর মেয়াদে ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হয়। আগে বিশেষ সুবিধা নেওয়া গ্রাহকদেরও নতুন করে আবেদনের সুযোগ রাখা হয়েছে। সাধারণ ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে। আগে প্রায় সাড়ে ৪ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ সাত বছর মেয়াদে ঋণ পুনঃতফসিলের সুযোগ ছিল। নতুন ব্যবস্থায় ডাউন পেমেন্ট ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আবেদনের সময় ১ শতাংশ এবং পুনঃতফসিল কার্যকর হওয়ার পর ছয় মাসের মধ্যে বাকি ১ শতাংশ পরিশোধের সুযোগ রয়েছে। এ ছাড়া এককালীন ঋণ পরিশোধের সুবিধাও কয়েক দফা সহজ করা হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে চালু হওয়া এ সুবিধায় প্রথমে ১০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে দুই বছরের মধ্যে ঋণ পরিশোধের সুযোগ ছিল। পরে ডাউন পেমেন্ট কমিয়ে ৫ শতাংশ করা হয় এবং পরিশোধের সময় বাড়ানো হয়। ২০২৬ সালের ২৯ জুন বিশেষ এককালীন নি®পত্তি সুবিধা চালু করা হয়। এতে নির্দিষ্ট শর্তে ঋণের আসল টাকা একবারে পরিশোধ করলে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের সুযোগ রাখা হয়েছে। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মন্দ মানে শ্রেণিকৃত ঋণ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পুনঃতফসিল করা কিছু ঋণ এ সুবিধার আওতায় আসবে। এর পাশাপাশি ঋণ অবলোপনের শর্ত শিথিল করা হয়েছে। ২০২৫ সালের ১৯ অক্টোবর জারি করা সার্কুলারে টানা দুই বছর মন্দ মানে শ্রেণিকৃত থাকার শর্ত শিথিল করে ৩০ দিনের নোটিশে ঋণ অবলোপনের সুযোগ দেওয়া হয়। পরে নোটিশের সময়সীমা কমিয়ে ১০ কর্মদিবস করা হয়। এ ছাড়া আদালতের স্থগিতাদেশ থাকা ঋণখেলাপিদেরও নতুন করে ঋণ পাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। গত সপ্তাহে এক সার্কুলারে কেন্দ্রƒীয় ব্যাংক জানিয়েছে, আদালতের স্থগিতাদেশ থাকা ঋণখেলাপিরাও অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধারে ঘোষিত ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা স্কিম থেকে ঋণ সুবিধা পাবেন। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে চারটি শিল্পগোষ্ঠীর নয়টি খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ বিবেচনায় নতুন ঋণ ও ঋণপত্র খোলার সুযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, খেলাপি ঋণ কমানো এখন কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। ঋণ আদায় বাড়াতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকগুলোর সঙ্গে এককালীন নি®পত্তি সুবিধা বাস্তবায়ন নিয়ে কাজ চলছে। যেসব ব্যাংকে খেলাপি ঋণের হার বেশি, সেগুলোর ওপর নজরদারি বাড়ানো হয়েছে। ঋণ পরিশোধে উৎসাহিত করতেই বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। তবে ঋণ পরিশোধ করা ছাড়া ঋণগ্রহীতাদের সামনে কোনো বিকল্প নেই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর

সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর