সুনামগঞ্জ , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা ফেটে চৌচির হাওর জমি, বোরো উৎপাদন নিয়ে শঙ্কা সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমান ও সাবেক তিন ইউপি চেয়ারম্যানসহ ২৫ জনের নামে মামলা পাকা সেতু, কাঁচা সংযোগ সড়ক সেতু পেরোনোর পথেই দুর্ভোগ আ.লীগ ও ভারত ইস্যু ডিল করতে প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছি : নাহিদ ইসলাম বৈরি আবহাওয়া, লোকসানের শঙ্কায় আমন চাষিরা প্রধানমন্ত্রীর আগমনে সুনামগঞ্জবাসীর প্রত্যাশার বাস্তবায়ন হবে : মিজানুর রহমান চৌধুরী পথে যেতে যেতে: পথচারী

৬১ জেলার ভূমির রেকর্ড হবে ডিজিটাল, কমবে অফিসে দৌড়ঝাঁপ

  • আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৯:০৮:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৯:০৮:০৯ পূর্বাহ্ন
৬১ জেলার ভূমির রেকর্ড হবে ডিজিটাল, কমবে অফিসে দৌড়ঝাঁপ
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের ৬১টি জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মধ্যে একটি চুক্তি সই হয়েছে। সরকারের নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল লাউঞ্জে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও ইউএনডিপির মধ্যে এ চুক্তি সই হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভূমি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চুক্তিতে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. পারভেজ হাসান এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এ উদ্যোগের মাধ্যমে ভূমিসংক্রান্ত তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা, নাগরিকদের জন্য ভূমিসেবা সহজ করা এবং প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হলে নাগরিকেরা ঘরে বসেই অনলাইনে ভূমির তথ্য যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ই-নামজারির আবেদন করতে পারবেন। এতে ভূমি অফিসে বারবার যাতায়াতের ভোগান্তি কমার পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে বলে আশা করছে মন্ত্রণালয়। চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, অতীতে দেশের ভূমি ব্যবস্থাপনার চিত্র মোটেও সুখকর ছিল না। ভূমির সুষ্ঠু বণ্টন না থাকায় ভূমিদস্যুরা ছিল বেপরোয়া এবং ফড়িয়া-দালালদের দৌরাত্ম্যে খুন-খারাবিসহ নানা অরাজকতায় সাধারণ মানুষ জিম্মি হয়ে থাকত। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই অন্ধকার অধ্যায়ের অবসান ঘটতে চলেছে। আগামীর বাংলাদেশে একটি আধুনিক, স্বচ্ছ ও নাগরিকবান্ধব ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে ইউএনডিপির সঙ্গে সরকারের এই ঐতিহাসিক চুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভূমি মন্ত্রী। ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপির পূর্ববর্তী অংশীদারত্বের ধারাবাহিকতায় এ কার্যক্রম নেওয়া হয়েছে। ২০২৫ সালে প্রাক-পাইলট কার্যক্রমের মাধ্যমে প্রকল্পটির যাত্রা শুরু হয়। পরে আটটি পাইলট জেলা এবং ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে এর কার্যক্রম বাস্তবায়িত হয়। এ পর্যন্ত ১১টি জেলার ৩৩৪টি ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ১ কোটি ৩৩ লাখ হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড ডিজিটালাইজড করা হয়েছে। নতুন চুক্তির আওতায় বহুস্তরীয় তথ্য যাচাই, মাঠপর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিদ্যমান রেকর্ডের অসংগতি দূর করার উদ্যোগ নেওয়া হবে। এর ফলে ভূমি রেকর্ডে জালিয়াতি প্রতিরোধের পাশাপাশি নারী, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ভূমিসেবা আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর

সুনামগঞ্জকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ কান্ট্রি গেমস- ড. মুহাম্মদ শাহানুর