সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা, অনুপ্রবেশ ঠেকাতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি হাওর বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন:: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশসহ ১৪ দেশ তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম চার দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাই ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা ফেটে চৌচির হাওর জমি, বোরো উৎপাদন নিয়ে শঙ্কা সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিকল্প নেই

  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৯:২৭:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৯:২৭:০৭ পূর্বাহ্ন
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিকল্প নেই
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বোরো আবাদ শুরুর আগেই দেখা দিয়েছে পানির সংকট। যে সময়ে হাওরের বিস্তীর্ণ জমি পানিতে ডুবে থাকার কথা, সে সময়ে হাজার হাজার হেক্টর জমি ফেটে চৌচির হয়ে পড়েছে। কয়েক মাসের অনাবৃষ্টি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং অপরিকল্পিতভাবে বাঁধ কেটে পানি নিষ্কাশনের প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হাওরের কৃষিনির্ভর মানুষের জন্য এটি কেবল একটি মৌসুমি সমস্যা নয়, বরং আগামী বোরো ফসলের উৎপাদন ও জীবিকার ওপর বড় ধরনের অনিশ্চয়তার সংকেত। হাওরের কৃষি প্রকৃতিনির্ভর। এখানে সময়মতো বৃষ্টি, জমিতে প্রয়োজনীয় পানি এবং সেচের স্বাভাবিক ব্যবস্থা বোরো উৎপাদনের অন্যতম পূর্বশর্ত। অথচ এবার মৌসুমের শুরুতেই পানির অস্বাভাবিক ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে জমি চাষের উপযোগী করতে বাড়তি সেচ দিতে হবে। বাড়বে উৎপাদন খরচ, অন্যদিকে সেচের পানি নিশ্চিত না হলে ব্যাহত হবে চারা রোপণ ও ফসলের স্বাভাবিক বৃদ্ধি। কৃষকের আশঙ্কা, খরচ বাড়লেও কাক্সিক্ষত ফলন নাও মিলতে পারে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে, হাওরের পানি ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা। মাছ ধরার সুবিধার্থে বিভিন্ন স্থানে বাঁধ কেটে পানি বের করে দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এতে সাময়িকভাবে কিছু মানুষের লাভ হলেও বৃহত্তর কৃষি ও পরিবেশের ক্ষতি হচ্ছে। হাওরের পানি কেবল মাছের আবাস নয়, এটি বোরো আবাদ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষারও গুরুত্বপূর্ণ উপাদান। ব্যক্তিস্বার্থে পানি নিষ্কাশনের এমন প্রবণতা বন্ধে কার্যকর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিকল্প নেই। কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি - প্রকৃতির এই অস্বাভাবিক আচরণ হাওরের কৃষিকে ক্রমেই ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। নদী, খাল ও বিলের নাব্যতা ফিরিয়ে আনা, বৃষ্টির পানি সংরক্ষণ, জলাধার পুনরুদ্ধার এবং পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এখন সময়ের দাবি। পাশাপাশি ভূগর্ভস্থ পানির ব্যবহারেও প্রয়োজন বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা, যাতে এক সংকট মোকাবিলা করতে গিয়ে ভবিষ্যতের আরও বড় বিপদ ডেকে না আনা হয়। চলতি মৌসুমে সুনামগঞ্জে ২ লাখ ২৩ হাজার ৫২১ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্য ৯ লাখ ২৭ হাজার ৫০৮ টন চাল। এই বিশাল লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকের ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকারি প্রস্তুতি ও সহযোগিতা অত্যন্ত জরুরি। কৃষকদের সেচসুবিধা নিশ্চিত করা, প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ এবং মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও তদারকি বাড়াতে হবে। একই সঙ্গে কোথায় পানি ধরে রাখা প্রয়োজন এবং কোথায় নিয়ন্ত্রিতভাবে পানি নিষ্কাশন করতে হবে, তা নির্ধারণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ দরকার। হাওরের কৃষি রক্ষা মানে শুধু একটি ফসল রক্ষা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে লাখো মানুষের জীবন-জীবিকা, খাদ্যনিরাপত্তা ও আঞ্চলিক অর্থনীতি। তাই ফেটে চৌচির জমিকে আসন্ন বিপর্যয়ের আগাম বার্তা হিসেবে বিবেচনা করতে হবে। পানি ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও অনিয়ন্ত্রিত বাঁধ কাটা বন্ধ করে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কৃষি পরিকল্পনা গ্রহণ করতে হবে। সময় থাকতে কার্যকর পদক্ষেপ না নিলে বোরো মৌসুমে হাওরের কৃষকের কপালে নতুন দুর্ভোগের আশঙ্কা থেকেই যাবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ

‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ