সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা, অনুপ্রবেশ ঠেকাতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি হাওর বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন:: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশসহ ১৪ দেশ তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম চার দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাই ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা ফেটে চৌচির হাওর জমি, বোরো উৎপাদন নিয়ে শঙ্কা সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ
১ ডিসেম্বর থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

চার দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৯:৩৪:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৯:৩৪:৫০ পূর্বাহ্ন
চার দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণ, যাত্রীবাহী যানবাহনে বাণিজ্যিকভাবে পণ্য পরিবহন বন্ধসহ চার দফা দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন পরিবহন শ্রমিকরা। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে ১ ডিসেম্বর থেকে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।‎ বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের নতুন বাসস্টেশন এলাকায় সুনামগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজি. নং চট্ট-২৬২২) উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ স¤পাদক নূর উদ্দিন মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. ফয়জুর নূর, সাংগঠনিক স¤পাদক আব্দুল জাহান ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক আলামিন কালা। এ সময় শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দসহ দুই শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, সড়ক পরিবহন খাতের অব্যবস্থাপনা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে পণ্য পরিবহনশিল্প বর্তমানে সংকটের মুখে পড়েছে। যাত্রীবাহী যানবাহনে বাণিজ্যিকভাবে পণ্য পরিবহনের কারণে পণ্যবাহী যানবাহনের মালিকরা ব্যবসায় আগ্রহ হারাচ্ছেন। ফলে এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন। পাশাপাশি মহাসড়কে ধীরগতির ও অনুমোদনহীন যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বাড়ছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সভা-সমাবেশে এসব সমস্যা ও দাবি তুলে ধরা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত চার দফা দাবি বাস্তবায়ন করতে হবে। শ্রমিক ইউনিয়নের চার দফা দাবি হলো- অনতিবিলম্বে স্থায়ী ট্রাক টার্মিনাল নির্মাণের উদ্যোগ গ্রহণ, সব ধরনের যাত্রীবাহী যানবাহনে বাণিজ্যিকভাবে পণ্য পরিবহন বন্ধ, বালু-পাথরের কোয়ারিগুলোতে সনাতন পদ্ধতিতে উত্তোলনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আঞ্চলিক মহাসড়কে অটো, অনুমোদনবিহীন করিমন, নসিমন, ভটভটিসহ সব ধরনের অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ করা। মানববন্ধন শেষে শ্রমিক ইউনিয়নের নেতারা জেলা প্রশাসক মো. মিনহাজুর রহমানের কাছে চার দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানানো হয়। অন্যথায় ১ ডিসেম্বর থেকে পণ্য পরিবহন শ্রমিকরা কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি পালন করবেন বলে উল্লেখ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ

‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ