সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম
- আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০৯:৩৮:২৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০৯:৪৭:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জসহ দেশের সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করা হয়েছে। সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সিএমপির উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, জেলার বর্তমান পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। সুনামগঞ্জ ছাড়াও লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ জেলায় পুলিশ সুপার পদে রদবদল আনা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ