সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা, অনুপ্রবেশ ঠেকাতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি হাওর বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন:: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশসহ ১৪ দেশ তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম চার দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাই ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী ২৫ বছরে ধর্ষণের শিকারের অর্ধেকেরও বেশি শিশু : অধিকার নভেম্বরের ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা ফেটে চৌচির হাওর জমি, বোরো উৎপাদন নিয়ে শঙ্কা সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ ১ লাখ ৫৬ হাজার টাকার অবৈধ মালামাল আটক চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হোক তরুণরা বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি শেখ হাসিনা ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ
সাইকেল চালিয়ে মান পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার

  • আপলোড সময় : ২৬-১১-২০২৬ ১০:২০:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৬ ১০:২০:২৫ পূর্বাহ্ন
তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এসব বাইসাইকেলের মান ও ব্যবহারিক সুবিধা যাচাই করতে নিজেই চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য আনা কয়েকটি বাইসাইকেল চালিয়ে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন ধরনের বাইসাইকেলের নমুনা তাঁর সামনে উপস্থাপন করা হয়। শিক্ষার্থীদের উপযোগিতা, মান ও ব্যবহারিক দিক সরাসরি পরখ করতেই তিনি নিজে বাইসাইকেল চালান। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে ছাত্রীদের জন্য নির্বাচিত বিভিন্ন মডেলের বাইসাইকেল রাখা হয়। প্রধানমন্ত্রী সেগুলো পর্যবেক্ষণের পাশাপাশি চালিয়ে দেখেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত তিন লাখ মেধাবী ছাত্রীকে এসব বাইসাইকেল দেওয়া হবে। এ কর্মসূচির আওতায় প্রতিটি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে। অর্থাৎ বিদ্যালয় পর্যায়ে মেধার ভিত্তিতে নির্বাচিত ছাত্রীদের হাতে সরকারের পক্ষ থেকে এ উপহার তুলে দেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ বাড়ানো, পড়াশোনায় আগ্রহ তৈরি এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমানো এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে যাতায়াতের সুবিধা নিশ্চিত করার মাধ্যমে ছাত্রীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি উৎসাহিত করতে চায় সরকার। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ভালো ফল করা শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ারও একটি উদ্যোগ এটি। বাইসাইকেল প্রদর্শনীর সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের এ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী ছাত্রীরা উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। তবে বাইসাইকেল বিতরণের নির্দিষ্ট সময়সূচি ও অন্যান্য বাস্তবায়নসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ

‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ