সুনামগঞ্জ , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর হাতে মোকাবিলা : স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ঘুষ-হয়রানির অভিযোগ সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎জামালগঞ্জে বৈধ টোল আদায়ে বাধা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চাইলেন ইজারাদাররা ‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা, অনুপ্রবেশ ঠেকাতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি হাওর বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন:: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশসহ ১৪ দেশ তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম চার দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাই ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী

‎জামালগঞ্জে বৈধ টোল আদায়ে বাধা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চাইলেন ইজারাদাররা

  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১১:১৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১১:১৭:৫৬ পূর্বাহ্ন
‎জামালগঞ্জে বৈধ টোল আদায়ে বাধা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চাইলেন ইজারাদাররা
স্টাফ রিপোর্টার:: ‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার লঞ্চঘাট থেকে মান্নান ঘাট হয়ে গজারিয়া পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আওতাধীন বৈধ ইজারার মাধ্যমে টোল আদায় কার্যক্রম পরিচালনায় বাধা ও হয়রানির অভিযোগ তুলেছেন ইজারাদাররা। একই সঙ্গে ইজারা রশিদ ছাড়াই একটি স্বার্থান্বেষী মহল অবৈধভাবে টাকা আদায় করছে বলেও অভিযোগ করেছেন তাঁরা। ‎ ‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ইজারাদার জিয়াউর রহমান জিয়া ও মো. ওয়াহেদ আলী এসব অভিযোগ করেন। তাঁরা জানান, দীর্ঘদিন ধরে একটি মহল তাঁদের বৈধ টোল আদায় কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও জাতীয় দৈনিকে একাধিক সংবাদও প্রকাশিত হয়েছে। ‎ ‎ইজারাদারদের অভিযোগ, অতীতে তাঁদের সরকারি বরাদ্দকৃত বিলবোর্ড ভাঙচুর এবং নিয়োগকৃত কালেক্টরদের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। ‎ ‎তাঁরা জানান, মহামান্য হাইকোর্টের সংশ্লিষ্ট আদেশ ও প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে গত ১৭ নভেম্বর থেকে পুনরায় বৈধভাবে টোল আদায় কার্যক্রম শুরু করেন। তবে কার্যক্রম শুরুর পর থেকেই কয়েকজন স্বার্থান্বেষী ব্যক্তির নেতৃত্বে নিয়োগকৃত কালেক্টরদের টোল আদায়ে বাধা ও হয়রানি করা হচ্ছে। ‎ ‎গত বুধবার (২৫ নভেম্বর) ইজারাদারদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে উপজেলার গজারিয়া এলাকায় একটি মানববন্ধন করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইজারাদাররা। ‎ ‎সংবাদ সম্মেলনে তাঁরা আরও বলেন, আইন ও সরকারি নিয়মনীতি অনুসরণ করেই বৈধ ইজারার কার্যক্রম পরিচালনা করতে চান। কোনো বেআইনি কর্মকাণ্ডে তাঁরা জড়িত হতে চান না। তবে বৈধভাবে পরিচালিত সরকারি রাজস্ব আদায় কার্যক্রমে বাধা ও হয়রানি কোনোভাবেই কাম্য নয়। ‎ ‎এ অবস্থায় পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ইজারা রশিদ ছাড়া অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ খতিয়ে দেখা এবং বৈধ টোল আদায়ে বাধা ও কালেক্টরদের হুমকি-হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। ‎ ‎পাশাপাশি নির্বিঘ্নে টোল আদায় কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ইজারাদার জিয়াউর রহমান জিয়া ও মো. ওয়াহেদ আলী। ‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল