সুনামগঞ্জ , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর হাতে মোকাবিলা : স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ঘুষ-হয়রানির অভিযোগ সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎জামালগঞ্জে বৈধ টোল আদায়ে বাধা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চাইলেন ইজারাদাররা ‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা, অনুপ্রবেশ ঠেকাতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি হাওর বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন:: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশসহ ১৪ দেশ তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম চার দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাই ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে ঘিরে পর্যটনের স্বপ্ন যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর হাতে মোকাবিলা : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১১:৩৪:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১১:৩৪:৪৬ পূর্বাহ্ন
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর হাতে মোকাবিলা : স্বরাষ্ট্রমন্ত্রী
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখছেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমানে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবং রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকা-ের পরও সরকার রক্তপাত এড়িয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। ধৈর্যের সঙ্গে তাদের কর্মকা- সামাল দেওয়া হচ্ছে। তবে পরিস্থিতির প্রয়োজনে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে যাবে। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। পলাতক ব্যক্তিদের রাজনৈতিক তৎপরতা দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। দেশে গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকার চায় সব রাজনৈতিক দল গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের রাজনৈতিক কর্মকা- পরিচালনা করুক। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক চর্চার সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে সরকার বলপ্রয়োগ করতে চায় না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কঠোর হাতে তা মোকাবিলা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না। অতীতে যারা স্বৈরতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেছে, তাদের পরিণতি থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। বিএনপির হাত ধরেই বিভিন্ন সময়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলেও দাবি করেন তিনি। মানবাধিকার লঙ্ঘন ও অতীতের অপরাধের বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রতিটি মানবাধিকার অপরাধের বিচার করা হবে। ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধান গণহত্যা চালিয়ে দেশের মানুষ হত্যার পর আবার রাজনীতিতে ফিরে আসতে পারেননি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ক্ষেত্রেও এমন কোনো সুযোগ তৈরি হবে না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, যতবার দেশে স্বৈরতন্ত্রের আবির্ভাব ঘটেছে, ততবারই বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এদিকে মহান বিজয় দিবস ও বিজয়ের মাস উপলক্ষে আগামী ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আগামী ১ ডিসেম্বর গ্র্যান্ড র‌্যালির মধ্য দিয়ে বিজয়ের মাসের কর্মসূচি শুরু হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল