সুনামগঞ্জ , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ডিসেম্বর সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা, স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর হাতে মোকাবিলা : স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ঘুষ-হয়রানির অভিযোগ সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎জামালগঞ্জে বৈধ টোল আদায়ে বাধা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চাইলেন ইজারাদাররা ‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা, অনুপ্রবেশ ঠেকাতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি হাওর বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন:: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশসহ ১৪ দেশ তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম চার দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাই ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ২ শ্রমিক, চলছে উদ্ধার অভিযান

১২ ডিসেম্বর সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা, স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব

  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৬:১৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৬:১৪:১৭ অপরাহ্ন
১২ ডিসেম্বর সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা, স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের স্টেডিয়াম দেখে আমার মন খারাপ হয়েছে। আমরা কী করি, একটি স্টেডিয়ামের এমন দুরবস্থা কেন হবে? এটা আমাদের মন্ত্রণালয়ের ব্যর্থতা। সুনামগঞ্জ স্টেডিয়ামের বেহাল অবস্থা দেখে এভাবেই ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুল আলম খান। তিনি জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জে দেশীয় ক্রীড়া উৎসব ‘কান্ট্রি গেমস-২০২৬’ আয়োজনের কথা রয়েছে। এ উৎসবে প্রধানমন্ত্রী উপস্থিত থাকার কথা থাকলেও তাঁর সফরের তারিখে পরিবর্তন হতে পারে। তবে ডিসেম্বর মাসের মধ্যেই প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসবেন। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ৩টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কান্ট্রি গেমস-২০২৬ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান এবং এডিএম সুনজিত কুমার চন্দ। প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুল আলম খান বলেন, আমরা দেশীয় খেলাধুলা দিয়ে বেড়ে উঠেছি। কিন্তু কালের বিবর্তনে আমাদের অনেক ঐতিহ্যবাহী খেলা হারিয়ে গেছে। আমরা চাই, আমাদের সন্তানরা মাঠে ফিরে আসুক। তারা দেশীয় খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হোক। হারিয়ে যাওয়া খেলাগুলোকে আবার জনপ্রিয় করে তুলতে হবে। প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে তিনি বলেন, ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী সুনামগঞ্জ স্টেডিয়ামে কান্ট্রি গেমস উৎসবে উপস্থিত থাকবেন। তবে উনার আসার ডেটটা একটু এদিক-সেদিক হতে পারে। আমরা আপনাদের জানাব। কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেই তিনি আসবেন। স্টেডিয়ামের দুরবস্থা নিয়ে নিজের অসন্তোষের কথা তুলে ধরে ভারপ্রাপ্ত সচিব বলেন, সুনামগঞ্জের স্টেডিয়াম দেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে আমার মন খারাপ হয়েছে। আমরা কী করি, এই স্টেডিয়ামের এত দুরবস্থা কেন? এটা আমাদের মন্ত্রণালয়ের ব্যর্থতা। মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তার এমন বক্তব্যে সুনামগঞ্জ স্টেডিয়ামের অবকাঠামোগত দুরবস্থা ও ক্রীড়াঙ্গনের বিদ্যমান সীমাবদ্ধতার বিষয়টি আলোচনায় এসেছে। কান্ট্রি গেমস আয়োজনের পাশাপাশি স্টেডিয়ামের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সভায় আরও উপস্থিত ছিলেন কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, ক্রীড়া সংগঠক ও বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব কাজী নাসিম উদ্দিন লালা, ব্যারিস্টার গোলাম রব্বানী সোহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম ও আব্দুল্লাহ আল নোমান, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম, রাকিবুল ইসলাম দিলু, সাদিকুর রহমান চৌধুরী, মমিনুর রহমান পীর শান্ত ও রাহুলসহ প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। সভায় কান্ট্রি গেমস-২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার সমন্বয় এবং উৎসবের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল