সুনামগঞ্জ , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে বালুমহালের সীমানা নির্ধারণ ১২ ডিসেম্বর সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা, স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর হাতে মোকাবিলা : স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ঘুষ-হয়রানির অভিযোগ সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎জামালগঞ্জে বৈধ টোল আদায়ে বাধা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চাইলেন ইজারাদাররা ‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা, অনুপ্রবেশ ঠেকাতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি হাওর বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন:: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশসহ ১৪ দেশ তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম চার দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মাদক সেবনের টাকা না পেয়ে সাংবাদিককে পিটিয়ে জখম, ১০ হাজার টাকা ছিনতাই

হাওরের বুক চিরে সাফল্যের শিখরে, শাল্লার প্রথম ব্যারিস্টার আল আমিন

  • আপলোড সময় : ২৭-১১-২০২৬ ০৭:০২:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৬ ০৭:০৩:১৮ অপরাহ্ন
হাওরের বুক চিরে সাফল্যের শিখরে, শাল্লার প্রথম ব্যারিস্টার আল আমিন
প্রীতম দাস::
চারদিকে হাওর, বর্ষায় অথই জল আর যোগাযোগের নানা প্রতিকূলতা এমন এক জনপদ সুনামগঞ্জের শাল্লা। সেই প্রত্যন্ত জনপদ থেকেই আইন পেশায় মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করে নতুন ইতিহাস গড়েছেন আল আমিন। ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি পাওয়ার মধ্য দিয়ে তিনি শাল্লার প্রথম ব্যারিস্টার হয়েছেন বলে দাবি করছেন স্থানীয়রা। তাঁর এই অর্জনে শুধু একটি পরিবার নয়, আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত পুরো শাল্লা উপজেলা। হাওরবেষ্টিত শাল্লার সীমাবদ্ধতাকে পেছনে ফেলে একজন মানুষের পেশাগত সাফল্য অর্জনের এই ঘটনা এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকের কাছে আল আমিনের এই অর্জন কেবল একটি পেশাগত পরিচয়ের পরিবর্তন নয় বরং প্রত্যন্ত অঞ্চলের সন্তানদের বড় স্বপ্ন দেখার সাহস জোগানো এক অনন্য দৃষ্টান্ত। জানা যায়, আল আমিন দীর্ঘদিন ধরে ঢাকায় সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। পেশাগত জীবনে নিষ্ঠা, অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘ পথচলার পর ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি অর্জন তাঁর পেশাগত জীবনে নতুন মাত্রা যোগ করেছে। তাঁর এই সাফল্যে সবচেয়ে বেশি গর্বিত শাল্লার মানুষ। স্থানীয়দের মতে, প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে উঠে এসে আইন পেশায় এমন মর্যাদাপূর্ণ অর্জন নিঃসন্দেহে পুরো উপজেলার জন্য গর্বের। শিক্ষা ও পেশাগত সাফল্যের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান যে স্বপ্নপূরণের অন্তরায় হতে পারে না, আল আমিনের অর্জন তারই একটি অনুপ্রেরণামূলক উদাহরণ। ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আল আমিন বলেন, আমার জন্য আজকের দিনটি সত্যিই অনেক আনন্দের। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার মা-বাবার দোয়া, ভালোবাসা ও নিরন্তর প্রচেষ্টার ফলেই আজ আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। পাশাপাশি আমার প্রিয় শাল্লাবাসীর সাহস, অনুপ্রেরণা ও ভালোবাসা আমাকে সবসময় এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে। তাঁদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, জীবনের এই অর্জন তাঁকে আরও দায়িত্বশীল করেছে। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। এদিকে আল আমিনের ব্যারিস্টার হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শাল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা ও শুভকামনা প্রকাশ করছেন অনেকে। তাঁদের প্রত্যাশা, পেশাগত জীবনে আল আমিন আরও সাফল্য অর্জন করবেন এবং তাঁর কাজের মাধ্যমে শাল্লার মানুষের মুখ উজ্জ্বল করবেন। হাওরের প্রতিকূলতা, সীমিত সুযোগ আর নানা বাস্তবতার মধ্যেও স্বপ্নের পথ ধরে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা রয়েছে, আল আমিনের অর্জন সেই বার্তাই দিচ্ছে। শাল্লার তরুণ প্রজন্মের কাছে তাঁর এই সাফল্য হয়ে উঠতে পারে নতুন করে স্বপ্ন দেখার প্রেরণা। স্থানীয়দের প্রত্যাশা, ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি তাঁর মেধা, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা ভবিষ্যতে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণেও ভূমিকা রাখবে। একসময় যে জনপদ নিজের ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে নানা চ্যালেঞ্জের মুখোমুখি, সেই শাল্লার নাম এখন উচ্চারিত হচ্ছে একজন কৃতী সন্তানের পেশাগত অর্জনের মধ্য দিয়ে। আল আমিনের এই সাফল্যে শাল্লাবাসীর প্রত্যাশা তাঁর হাত ধরে আরও অনেক তরুণ উচ্চশিক্ষা ও পেশাগত উৎকর্ষের পথে এগিয়ে আসবে। শাল্লার পরিচয় শুধু হাওর নয়, এই জনপদও স্বপ্ন দেখে, স্বপ্ন পূরণও করে আল আমিনের অর্জন যেন সেই প্রত্যয়েরই নতুন প্রকাশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল