সুনামগঞ্জ , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টিটো মুন্সীর আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত দোয়ারাবাজারে বালুমহালের সীমানা নির্ধারণ ১২ ডিসেম্বর সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা, স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর হাতে মোকাবিলা : স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ঘুষ-হয়রানির অভিযোগ সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎জামালগঞ্জে বৈধ টোল আদায়ে বাধা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চাইলেন ইজারাদাররা ‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা, অনুপ্রবেশ ঠেকাতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি হাওর বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন:: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাবে বাংলাদেশসহ ১৪ দেশ তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল উপহার দেবে সরকার প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি, উন্নয়ন ঘিরে নতুন প্রত্যাশা সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার আমিরুল ইসলাম চার দফা দাবিতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ‎জামালগঞ্জে নৌকাডুবির ১৮ ঘণ্টা পরও সন্ধান মেলেনি দুই শ্রমিকের

প্রযুক্তিনির্ভর সীমান্ত সুরক্ষা কার্যকর হোক

  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৫:৩৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৫:৩৫:৩৮ পূর্বাহ্ন
প্রযুক্তিনির্ভর সীমান্ত সুরক্ষা কার্যকর হোক
সীমান্ত একটি দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও মর্যাদার প্রতীক। তাই সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তার অন্যতম প্রধান শর্ত। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলা সুনামগঞ্জ ভৌগোলিক অবস্থানের কারণে নানা ধরনের আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকিতে রয়েছে। পাহাড়, নদী, হাওর ও দুর্গম জনপদবেষ্টিত এই সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা বরাবরই বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় সীমান্ত নজরদারিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিঃসন্দেহে একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। সুনামগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট, সিসিটিভি ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস ও থার্মাল ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার করা হচ্ছে। পাশাপাশি নৌযান ও অল-টেরেইন ভেহিকল (এটিভি) ব্যবহার করে নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় টহল পরিচালনা করা হচ্ছে। সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বর্ডার অবজারভেশন পোস্টের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির এ উদ্যোগ সীমান্ত নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করেছে। চলতি বছরে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৮১ জন আসামি আটক, অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার এবং ১৮০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দের তথ্যও বিজিবির তৎপরতার প্রমাণ দেয়। একই সময়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে ১৬৩ জনকে। এসব সাফল্য আশাব্যঞ্জক। তবে সীমান্ত অপরাধের ধরন ও কৌশল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ফলে শুধু অভিযান পরিচালনা নয়, অপরাধ প্রতিরোধে প্রযুক্তিনির্ভর ও গোয়েন্দাভিত্তিক নজরদারি আরও শক্তিশালী করতে হবে। মনে রাখতে হবে, প্রযুক্তি কখনোই এককভাবে সীমান্ত সুরক্ষার নিশ্চয়তা দিতে পারে না। এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজন দক্ষ জনবল, নিয়মিত প্রশিক্ষণ, আধুনিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ এবং দ্রুত তথ্য বিশ্লেষণের সক্ষমতা। বিশেষ করে হাওর ও নদীবেষ্টিত সীমান্তে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতা বিবেচনায় নিয়ে টহল ও নজরদারির পরিকল্পনা করতে হবে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে প্রয়োজন অনুযায়ী জনবল ও প্রযুক্তি মোতায়েন জরুরি। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তবর্তী মানুষের সহযোগিতা ছাড়া চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশের মতো অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন। এ ক্ষেত্রে বিজিবির জনসচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় এবং তথ্য আদান-প্রদান অব্যাহত রাখতে হবে। আমরা মনে করি, সুনামগঞ্জ সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার একটি ইতিবাচক অগ্রগতি। তবে এই উদ্যোগ যেন কেবল আনুষ্ঠানিকতা বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না থাকে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, পেশাদারিত্ব, জবাবদিহি এবং জনস¤পৃক্ততার সমন্বয়ে সীমান্ত নিরাপত্তা আরও সুসংহত করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রার নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। নিরাপদ সীমান্তই পারে একটি শান্তিপূর্ণ, অপরাধমুক্ত ও সুরক্ষিত জনপদ গড়ে তুলতে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল