টিটো মুন্সীর আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত
- আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৫:৩৯:১২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৫:৩৯:১২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আবৃত্তিশিল্পী টিটো মুন্সীর আবৃত্তি সন্ধ্যা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় হাছনরাজা মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও লেখক লেখক সুখেন্দু সেন, কবি ও লেখক কুমার সৌরভ, জেলা জাসাসের আহ্বায়ক ও সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জেলা জাসাসের সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজন, সাংবাদিক লতিফুর রহমান রাজু, জেলা সিপিবির সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংস্কৃতিপ্রেমীরা।
আবৃত্তিশিল্পী টিটো মুন্সীর কণ্ঠে কবিতা আবৃত্তি উপভোগ করেন উপস্থিত দর্শক-শ্রোতারা। কবিতার ছন্দ, শব্দ ও আবেগঘন পরিবেশনায় মিলনায়তনে তৈরি হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আবহ। এ ধরনের আয়োজন সুনামগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মের মধ্যে কবিতা ও আবৃত্তিচর্চার আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করেন উপস্থিত সংস্কৃতিপ্রেমীরা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ