সুনামগঞ্জ , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী হাওরের ফসলরক্ষা বাঁধ সার্ভের কাজ অর্ধেকও হয়নি ছাতক সিমেন্ট কারখানার নতুন প্রজেক্ট পরিদর্শনে বিসিআইসি’র চেয়ারম্যান ও সচিববৃন্দ সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী হাম উপসর্গে সুনামগঞ্জের আরও ২ শিশুর মৃত্যু জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টিটো মুন্সীর আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত দোয়ারাবাজারে বালুমহালের সীমানা নির্ধারণ ১২ ডিসেম্বর সুনামগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা, স্টেডিয়ামের বেহাল দশায় ক্ষুব্ধ সচিব জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি-অকৃষি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ সরকারি উদ্যোগে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মীর ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর হাতে মোকাবিলা : স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ঘুষ-হয়রানির অভিযোগ সুনামগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ‎জামালগঞ্জে বৈধ টোল আদায়ে বাধা ও হয়রানির অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চাইলেন ইজারাদাররা ‎জামালগঞ্জে নৌকাডুবি: ৩৪ ঘণ্টা পর মিলল মোবাশ্বিরের লাশ, নিখোঁজ মারুফ সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা, অনুপ্রবেশ ঠেকাতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি হাওর বাঁচাও আন্দোলনের সদর উপজেলা কমিটি গঠন:: সভাপতি আব্দুল লতিফ, সম্পাদক বাবলু

জগন্নাথপুরে এমএ কাহার ফাউন্ডেশনের উদ্যোগ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলেন ৫ শতাধিক মানুষ

  • আপলোড সময় : ২৮-১১-২০২৬ ০৫:৫২:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১১-২০২৬ ০৫:৫২:৪৪ পূর্বাহ্ন
জগন্নাথপুরে এমএ কাহার ফাউন্ডেশনের উদ্যোগ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলেন ৫ শতাধিক মানুষ
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে এমএ কাহার সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ও এমএ কাহার ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর শুক্রবার জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের শেওরা পাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত চক্ষুশিবিরে প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে অপারেশনের জন্য বাছাইকৃত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। অন্য রোগীদের প্রয়োজনীয় চশমা ও ওষুধ প্রদান করা হয়েছে। এতে দায়িত্ব পালন করেন দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এর মেডিকেল টিম। এ সময় উপস্থিত ছিলেন এমএ কাহার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জননেতা এমএ কাহার, তাঁর ছোট ভাই যুক্তরাজ্যের সুইন্ডন শহরের মেয়র আবদুল আমিন, দৃষ্টি উন্নয়ন সংস্থার ইনচার্জ নাহিদ হাসান চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আবদুল কদ্দুছ মাস্টার, লেচু মিয়া, ডা. আজিজুর রহমান, ইউপি সদস্য ফয়জুন্নুর, এমরান হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, শেওরা পাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহেলা বেগম, রাতুল রায়, সমাজকর্মী জুয়েল আহমদ, সুহেল আহমদ, ইউসুফ আলী লালন, আবদুল মমিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী