সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

শিক্ষকদের সঠিকভাবে মূল্যায়ন করুন

  • আপলোড সময় : ০৮-১০-২০২৪ ০৯:৫৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৪ ০৯:৫৯:৪১ পূর্বাহ্ন
শিক্ষকদের সঠিকভাবে মূল্যায়ন করুন
৫ অক্টোবর পালিত হয়ে গেল বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৪ সাল থেকে প্রতি বছরে ৫ অক্টোবর বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সংস্থা ইউনেস্কোসহ বিশ্বের বিভিন্ন দেশ ‘শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষা একটি সামাজিক অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে এই দিবসটি পালিত হয়। শিক্ষকদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার এবং একটি সুষ্ঠু কর্ম পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশ্ব শিক্ষক দিবস শুধুমাত্র শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দেয় না, বরং তাদের পেশাগত বিকাশের জন্য প্রয়োজনী সমর্থন ও সম্মানের প্রতি আলোকপাত করে। শিক্ষকরা হচ্ছেন আমাদের শিক্ষাব্যবস্থার মেরুদ-। তারা শুধু পাঠ্যপুস্তক জ্ঞানই দেন না। একজন শিক্ষার্থীর জীবনচলার পথে পথপ্রদর্শকও বটে। শিক্ষার্থীদের সাথে সরাসরি যুক্ত থাকেন বলে শিক্ষকদের অভিজ্ঞতা ও মতামত শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রেখে আসছে। শিক্ষা যেকোনো সমাজের মূল ভিত্তি আর শিক্ষকরা হলেন সেই সমাজের প্রাণশক্তি, জ্ঞানশক্তি। কিন্তু আমরা দেখি শিক্ষা উন্নয়নে শিক্ষকদের মতামতকে গুরুত্ব দিয়ে দেখা হয় না। এটা জাতির জন্য দুর্ভাগ্য। এজন্যেই হয়তো আশানুরূপ শিক্ষা উন্নয়নে বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষাব্যবস্থায় টেকসই পরিবর্তন আনতে হবে। তার জন্যে প্রয়োজন শিক্ষকদের অভিজ্ঞতা ও তাদের দৃষ্টিভঙ্গিকে কেন্দ্র করে একটি সামাজিক চুক্তি গড়ে তোলা। শিক্ষা নীতিনির্ধারণী ক্ষেত্রে তাদের মূল্যবান অভিজ্ঞতাকে যথাযথ গুরুত্ব দিতে হবে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। প্রযুক্তির দ্রুত পরিবর্তন, সামাজিক অর্থনৈতিক বৈষম্য এবং বৈশ্বিক মহামারির প্রভাব শিক্ষাব্যবস্থায় উন্নয়নের ক্ষেত্রে একটি বিরাট প্রতিবন্ধকতা। শিক্ষকদের কণ্ঠস্বরকে মূল্যায়ন দিতে হবে। শিক্ষক কণ্ঠস্বর মূল্যায়ন করার মানেই হচ্ছে ঠিক শিক্ষার টেকসই উন্নয়নের পথে একটি বড় পদক্ষেপ। তাছাড়া শিক্ষকদের পেশাগত উন্নয়নের সুযোগ, কাজের সুষ্ঠু পরিবেশ এবং নীতি নির্ধারণ প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত অবকাঠামো নেই, যেমন যথাযথ শ্রেণিকক্ষ, শিক্ষা উপকরণ, প্রযুক্তির অভাব। তাছাড়া শিক্ষকদের আর্থিক পেশাগত এবং সামাজিক অবস্থা উন্নয়ন নিশ্চিত করা জরুরি। আমরা বিশ্বাস করি, শিক্ষকদের সমর্থন ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। শিক্ষকদের কণ্ঠস্বরকে মূল্যায়ন করা এবং তাদের ভূমিকা যথাযথ স্বীকৃতি প্রদান আমাদের সম্মিলিত দায়িত্ব। শিক্ষকদের অবদানের কথা আমরা স্মরণ করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন