সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

দিরাইয়ে ইজারাদারের দৌরাত্ম্যে অসহায় কৃষক-মৎস্যজীবীরা

  • আপলোড সময় : ০৮-১০-২০২৪ ১০:০১:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৪ ১০:০১:২৬ পূর্বাহ্ন
দিরাইয়ে ইজারাদারের দৌরাত্ম্যে অসহায় কৃষক-মৎস্যজীবীরা
স্টাফ রিপোর্টার :: দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ভাটিধল গ্রামের মৃত সিরাজুল ইসলাম জলদারের ছেলে রাজধন মিয়ার বিরুদ্ধে দিরাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিয়েছেন একই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে আব্দুল হাই। রাজধন মিয়া বাদালিয়া জিরার ডোবা ও কাটা ডোবার ২৭ একর জায়গা ইজারা নিয়ে বাদালিয়া হাওরের প্রায় ২ হাজার একর এলাকা ভোগদখল করতে চান। জোর দখল নিতে লোকজন নিয়ে দীর্ঘদিন যাবত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজধন মিয়ার সাথে জোর দখলের কাজে জড়িত রয়েছেন ধলআশ্রম গ্রামের মৃত হামিদ আলীর ছেলে আলী আহমদ, পিতা অজ্ঞাত বজলু মিয়া, মৃত আছদ্দর উল্লাহর ছেলে দীন ইসলাম, ভাটিধল গ্রামের মৃত রশিদ উল্লাহর ছেলে আব্দুল আজিজ, মৃত মছলম উল্লাহর ছেলে কপিল মিয়া, মৃত মাহমদ উল্লার ছেলে জসীম উদ্দিন, মৃত মাসুক মিয়ার ছেলে রুবেল মিয়া, মৃত বটাই উল্লাহর ছেলে ছত্তার মিয়া, মৃত মস্তফা আলীর ছেলে আখলাকুর রহমান। অভিযোগপত্রে আব্দুল হাই উল্লেখ করেন, রাজধন মিয়া গং দিরাই থানাধীন তাড়ল ইউনিয়নের অন্তর্গত ‘বাদালিয়া জিয়ারার ডোবা ও কাটা ডোবা’ ইজারা নিয়ে পুরো হাওরে তারা প্রভাব বিস্তার করে এলাকার সাধারণ মৎস্যজীবীগণকে হাওরে মাছ শিকার করতে, কৃষকগণকে জমিতে চাষ করতে এবং হাঁস পালন করতে বাধা নিষেধ করে আসছেন। রাজধন মিয়া গং জলমহালের সীমানা ২৭ একর থাকলেও হাওরের প্রায় ২ হাজার একর জলমহালের আওতাভুক্ত বলে দাবি করে আসছে। ভাটিধল গ্রামবাসী প্রতিবছর বাদালিয়া নামক জাওরটিতে হাঁস লালন-পালন ও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। রাজধন মিয়া গংদের বাধা নিষেধের কারণে ভাটিধল গ্রামবাসী প্রতিবাদ করায় প্রতিপক্ষগণ দলবদ্ধভাবে রাস্তা-ঘাটে, বাজারে মারপিট করার হুমকি-ধমকি দিয়ে আসছে। এমনকি হামলার ঘটনাও ঘটিয়েছে। আব্দুল হাই অভিযোগে উল্লেখ করেন, চলতি মাসের ৫ অক্টোবর শনিবার বিকালে ধল বাজারে একা পেয়ে একই গ্রামের আলতাব আলীর ছেলে মামুন মিয়ার উপর হামলা করে রাজধন মিয়া গংদের লোকজন। এই হামলার ঘটনায় মামুনের বাম হাতের কবজি ভেঙে যায়। মামুন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি আরও উল্লেখ করেন, ধল গ্রামের বাসিন্দা নিরীহ লোকজন তাদের সন্ত্রাসী কর্মকা-ের ভয়ে হাট-বাজারে যেতে পারছেন না। তারা নিরাপত্তাহীনতায় ভোগছি। এমনকি রাজধন মিয়া গংদের দ্বারা প্রাণনাশের ঘটনাও ঘটতে পারে এমন আশঙ্কা করছেন তারা। এই পরিস্থিতির কারণে সোমবার দিরাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিয়েছেন একই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে আব্দুল হাই। এর আগে দিরাই থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ধল বাজারে মামুনের উপর হামলার ঘটনায় দিরাই থানায় অভিযোগ দায়ের করেন আহতের মামা মো. দুদু মিয়া। রবিবার বিকালে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট ও এই বিষয়ে অভিযোগ দেয়া হয়। অভিযুক্ত ব্যক্তি রাজধন মিয়ার সাথে একাধিক চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। দিরাই থানার তদন্তকারী অফিসার এস আই অনুজ কুমার দাস বলেন, তাড়ল ইউনিয়নের অন্তর্গত হাওর নিয়ে অভিযোগ পড়েছে। আমরা চেষ্টা করবো সবাইকে নিয়ে এক জায়গায় বসে মীমাংসা করে দেওয়ার। দিরাই থানার ওসি রাজ্জাক হোসেন বলেন, তাড়ল ইউনিয়নের অন্তর্গত বিল নিয়ে অভিযোগ পড়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খন্দকার বলেন, তাড়ল ইউনিয়নের অন্তর্গত বাদালিয়া জিয়ারার ডোবা ও কাটা ভোবা ইজারাদার কর্তৃক কোনো মারামারি বা কোনো ঝামেলা করার বিষয়ে কেউ অভিযোগ করেন, তাহলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন