সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

সাবেক এমপি মুহিবুর রহমান মানিক গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০১:৫০:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০১:৫০:৪১ পূর্বাহ্ন
সাবেক এমপি মুহিবুর রহমান মানিক গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাবের একটি দল। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, মুহিবুর রহমান মানিকের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা হয়েছে। মামলা নং ০৫/২৫৮। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, মহিবুর রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা খান ওয়ালী আশরাফ খান জানান, মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে ঢাকায় গ্রেফতার করেছে র‌্যাব। সঙ্গীয় ফোর্সসহ আমি ঢাকার দিকে রওয়ানা হচ্ছি। গ্রেফতারকৃত আসামিকে থানায় নিয়ে আসা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স