সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সাইন্স এন্ড লেটার গার্লস স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০১:৫৩:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০১:৫৩:৩৪ পূর্বাহ্ন
সাইন্স এন্ড লেটার গার্লস স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: সাইন্স এন্ড লেটার গার্লস স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) ছাতকের জাউয়াবাজারে প্রতিষ্ঠানটির বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন করেন ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন রায়। বিজ্ঞানমেলাকে কেন্দ্র করে পুরো কলেজ ক্যা¤পাস সাজসাজ রবে মুখর হয়ে ওঠে। ক্ষুদে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত চমৎকার সব বিজ্ঞানপ্রকল্প প্রদর্শনীতে উপস্থাপন করে। প্রকল্পের কোনো কোনোটিতে পাওয়া যায় শিক্ষার্থীদের উচ্চমানের সৃজনশীলতার স্বাক্ষর। বিজ্ঞান মেলা পরিদর্শন শেষে প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন রায় বলেন, সাইন্স এন্ড লেটার গার্লস স্কুল এন্ড কলেজ দক্ষিণ ছাতকের আধুনিক নারী শিক্ষায় ব্যাপক ভূমিকা রেখেছে তার প্রমাণ আজকের এই মেলায় ফুটে উঠেছে। আমি আশা করবো তারা যেন তাদের এই অগ্রগতি না থামায়। এসময় তিনি ক্ষুদে বিজ্ঞানীদের প্রশংসা করে আরও বলেন, এধরনের প্রকল্প যারা বানিয়েছে, উপযুক্ত পরিবেশ পেলে ভবিষ্যতে তারা বিজ্ঞান গবেষণায় মৌলিকত্বের স্বাক্ষর রাখবে। তাছাড়া তারা যে প্রজেক্টগুলো উপস্থাপন করেছে সেখান থেকে অনেক কিছু জানার রয়েছে। আমাদের ছাত্র-ছাত্রীদের উদ্ভাবন ও চেষ্টার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। শুধু পাঠ্যবই নয় বরং বইয়ের বাইরের বিচিত্র বিষয় নিয়েও উদ্ভাবনী চিন্তা করতে হবে। তোমরা আজকের ক্ষুদে বিজ্ঞানী কিন্তু আগামীর সম্ভাবনা। আগামীর প্রযুক্তিনির্ভর পৃথিবীকে তোমরাই নেতৃত্ব দেবে। তিনি আরও বলেন, আমি আশা করবো তারা যেন ভবিষ্যতে উপজেলা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে তাদের কাজের স্বাক্ষর রাখে। এতে যতটুকু সহায়তা প্রয়োজন আমরা তাদের করবো। এছাড়াও বক্তব্য রাখেন আইডিয়াল এডুকেশন ট্রাস্টের সভাপতি এ এফ এম শফিকুর রহমান অ্যাডভোকেট, সাধারণ স¤পাদক কবির আহমদ ও সদস্য আছাদুর রহমান আছাদ। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জাহেদা আক্তার মুন্নী, সহকারী শিক্ষক ইকবাল আহমদ, আনকার আলী, মতিউর রহমান প্রমুখ। এদিকে শিক্ষার্থীদের নজরকাড়া সব প্রকল্প মধ্যে ছিল ট্রাফিক টার্বাইন, ল্যা¤প পোস্ট, সুইচ ছাড়াই ট্রেন চলাচলের সিগন্যাল, অবসটেইক্যাল অ্যাভয়ডিং রোবট কার, স্মার্ট ডাস্টবিন, অটোমোটিক রেইন ডিটেকটর, ব্লাইন্ড স্টিক ইত্যাদি। মেলায় ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। ৮টি গ্রুপে মোট ১২টি প্রজেক্ট মেলায় অংশ নেয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ