সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

তিন মাস ধরে সিএইচসিপিদের বেতন বন্ধ: ধারদেনায় চলছে সংসার

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০১:৫৭:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০১:৫৭:৩৫ পূর্বাহ্ন
তিন মাস ধরে সিএইচসিপিদের বেতন বন্ধ: ধারদেনায় চলছে সংসার
স্টাফ রিপোর্টার :: সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) বেতন, ভাতা ও বোনাস বন্ধ রয়েছে। ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন জেলার ২৬৮টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা। বেতন না পাওয়ায় ধারদেনা করে চলছে তাদের সংসার। জানা যায়, প্রতিদিন সিএইচসিপিগণ তাদের কমিউনিটি ক্লিনিকে যথাসময়ে উপস্থিত হতে ধারদেনার মাধ্যমে যাতায়াত টাকা যোগাড় করে উপস্থিত হয়ে স্বাস্থ্যসেবা প্রদানের কাজ চলমান রেখেছেন। দীর্ঘ প্রায় ৪ মাস গড়িয়ে যাচ্ছে কিন্তু তারা বেতন-ভাতা পাচ্ছেন না। তবুও তারা ক্লিনিকে আগত রোগীদের আন্তরিকভাবে সেবা প্রদান করে আসছেন। তারা বকেয়া বেতন পেতে বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন। সুনামগঞ্জ সদর উপজেলার মুড়ারবন্দ কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) শিপ্রা চক্রবর্তী বলেন, বিগত তিন মাসের বেতন এবং পূজার বোনাস না পাওয়ায় দৈনন্দিন খরচ যোগান দেয়া খুবই কষ্টকর হয়ে পড়েছে। আমরা আমাদের বেতন পাওয়ার দাবি জানাচ্ছি। সুনামগঞ্জ সদর উপজেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশনের সভাপতি মো. সেকু মিয়া বলেন, বেতন ভাতা বন্ধ থাকায় পরিবারের দৈনন্দিন খরচ যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে। প্রতিমাসে সাংসারিক খরচ, বিদ্যুৎ বিল পরিশোধ, চিকিৎসা খরচ, যাতায়াত খরচ, সন্তানদের লেখাপড়ার খরচসহ নানা খরচের টাকা সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। তাই আমাদের বকেয়া ভাতা পরিশোধের জোর দাবি জানাচ্ছি। সুনামগঞ্জ জেলা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এসোসিয়েশনের সভাপতি তানজিল মিয়া বলেন, আমাদের সুনামগঞ্জ জেলায় ২৬৮টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি প্রায় ৪ মাস ধরে বেতন, ভাতা না পাওয়ায় অতি কষ্টে মানবেতর জীবন যাপন করছেন। আমরা বেতন-ভাতা পাচ্ছি না। যার ফলে আমরা ঋণের বোঝা মাথায় নিতে হচ্ছে। অতি জরুরিভিত্তিতে বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী