সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধর্মপাশা ও মধ্যনগর : ১৫ ঘণ্টা ছিল না বিদ্যুৎ, দুর্ভোগে গ্রাহক

  • আপলোড সময় : ০৯-১০-২০২৪ ০২:০১:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৪ ০২:০১:২৪ পূর্বাহ্ন
ধর্মপাশা ও মধ্যনগর : ১৫ ঘণ্টা ছিল না বিদ্যুৎ, দুর্ভোগে গ্রাহক
ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি :: বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের কারণে ধর্মপাশা ও মধ্যনগর এই দুই উপজেলায় গত সোমবার (৭ অক্টোবর) রাত ১০টা থেকে গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা দুইটা পর্যন্ত ১৬ঘণ্টার মধ্যে ১৫ ঘণ্টাই বিদ্যুৎ ছিল না। এ অবস্থায় এই দুটি উপজেলার ৫১ হাজার বিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুতের ওপর নির্ভরশীল নি¤œ আয়ের মানুষজনকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলাটি নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির অধীন। গত সোমবার রাত পৌনে ১০টা থেকে ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ অবস্থায় রাত ১০টা থেকে এই দুটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকাল সাতটার দিকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করার পর আবার তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওইদিন বেলা দুইটা বেজে পাঁচ মিনিটে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুতের ওপর নির্ভরশীল নি¤œ আয়ের মানুষজনকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। ধর্মপাশা উপজেলার বীর দক্ষিণ গ্রামের বাসিন্দা ব্যাটারিচালিত অটোরিকসা চালক আলামিন মিয়া (৩০) ও মধ্যনগর উপজেলার মধ্যনগর গ্রামের বাসিন্দা ব্যাটারিচালিত অটোরিকসা চালক হাবিবুর রহমান (৪৫) বলেন, কারেন্ট না থাহায় গাড়ি চার্জ করতাম হারছিনা। প্রায়ই এইরহম অইতাছে। কারেন্ট না থাকলেই কামাইরুজি বন্ধ, ধার দেনা কইরা সংসার চালাইতে অয়। পল্লী বিদ্যুৎ সমিতির ধর্মপাশা উপকেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে পল্লী বিদ্যুতের ৩৩ কেভি লাইনে বিভিন্ন ফল্ট থাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা ধর্মপাশা উপজেলা উপ-আঞ্চলিক কার্যালয়ের (এজিএম) মো. হাফিজুর রহমান বলেন, আমি রবিবার থেকে পারিবারিক কারণে ছুটিতে আছি। পল্লী বিদ্যুতের গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে আমাদের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন