সুনামগঞ্জ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সচিবরা ব্যবসায়ী, ব্যবসায়ীরা রাজনীতিবিদ হয়ে গেছেন : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

  • আপলোড সময় : ১০-১০-২০২৪ ১২:২৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৪ ১২:২৩:০৭ অপরাহ্ন
সচিবরা ব্যবসায়ী, ব্যবসায়ীরা রাজনীতিবিদ হয়ে গেছেন : ড. দেবপ্রিয় ভট্টাচার্য
সুনামকণ্ঠ ডেস্ক :: সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ও অর্থনীতির শ্বেতপত্র প্রস্তুতি কমিটির সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বিগত সময়ে আমরা দেখেছি সচিবরা ব্যবসায়ী ও ব্যবসায়ীরা রাজনীতিবিদ হয়ে গেছেন। বুধবার (৯ অক্টোবর) সকালে রাজশাহী নগরীর একটি হোটেলে বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির জনশুনানি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে রাজশাহীবাসী স্থানীয় অর্থনৈতিক অনিয়ম, দুর্নীতি ও সার্বিক অবস্থার নানা কথা শুনে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। জনশুনানিতে নাগরিকরা তুলে ধরেন মেগা প্রকল্প, ফ্লাইওভার, জলাবদ্ধতা, দ্রব্যমূল্যের লাগামহীনতা, সিডিএ-ওয়াসার মতো সংস্থার নানা অনিয়ম-দুর্নীতি। ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগামী দিনের যে কোনো সমস্যা নিরসনের জন্য দুনীতি যদি দূর করতে না পরি তাহলে অনেক সম্ভাবনা কার্যকর হবে না। এ দুনীতি বন্ধ করার একটি বড় বিষয় হচ্ছে পাচার হয়ে যাওয়া টাকা যেমন ফেরত আনতে হবে। দেশের ভিতরে যারা দুর্নীতি করেছেন তাদের শাস্তি হতে হবে। তাদের যদি দৃশ্যমান শাস্তি না হয় আগামী দিনে ওই মৌলিক আমাদের যে নীতিগত মূল্যবোধ ভিত্তিক নজরদারির কথা বলছি সেটা দুর্বল হয়ে যাবে। দুর্নীতি এক নম্বর শত্রু। ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় জনশুনানিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ডিন, অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক এ কে এনামুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আবু ইউসুফ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. ম তামিম উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি

দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি