সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় :

৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে পাঠদান

  • আপলোড সময় : ১০-১০-২০২৪ ০১:০৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৪ ০১:০৮:৪৪ অপরাহ্ন
৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে পাঠদান
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি)-তে চার বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ভর্তি নিশ্চিত করেছে ১২৮ শিক্ষার্থী। প্রথম বর্ষের (২০২৩-২৪) ক্লাস আগামী ৩ নভেম্বর শুরু হবে বলে জানিয়েছেন সুবিপ্রবি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪ টায় তিনদিনব্যাপী চলমান এই চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে চার বিভাগে ১২৮ শিক্ষার্থী ভর্তি চূড়ান্ত করেছেন। এরমধ্যে রসায়ন বিভাগে ২৮ জন, পদার্থ বিভাগে ৩০ জন, গণিত বিভাগে ৩০ জন ও ক¤িপউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ৩৮ জন শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করেছেন। এরমধ্যে কোটায় আছেন দুই শিক্ষার্থী। আগামী ৩ নভেম্বর সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু করবে সুবিপ্রবি। এ ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু নঈম শেখ বলেন, সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। আগামী ৩ নভেম্বর ক্লাস শুরু মধ্য দিয়ে ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি আমরা। যদিও আমাদের এখনো স্থায়ী ক্যা¤পাস নেই তবুও আমরা শিক্ষার্থীদের নিরাপত্তাসহ সকল সুযোগ সুবিধা দিতে বদ্ধ পরিকর। সুবিপ্রবি প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা রেখেছেন তাদের এবং সার্বিক সহযোগিতার জন্য সুনামগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন