সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
সাব হেডিং সাব হেডিং সাব হেডিং সাব হেডিং সাব হেডিং সাব হেডিং সাব হেডিং

সৌদিতে মঙ্গলবার পর্যন্ত ঝরবে বৃষ্টি, ক্লাস অনলাইনে

  • আপলোড সময় : ০৯-০১-২০২৩ ০১:৪৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৩ ০৫:২৬:১৪ অপরাহ্ন
সৌদিতে মঙ্গলবার পর্যন্ত ঝরবে বৃষ্টি, ক্লাস অনলাইনে ছবির ক্যাপশন
ধীরে ধীরে বদলে যাচ্ছে সৌদি আরবের আবহাওয়া। কয়েক দিন আগেই মক্কার পাহাড়ি এলাকা গাছপালায় সবুজ হয়ে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এখন টানা দুই-তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সৌদির আবহাওয়া বিভাগ।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে খালিজ টাইমস জানিয়েছে, বৃষ্টিপাতের বিষয়ে সতর্ক করে দিয়েছে সৌদি আরবের আবহাওয়া বিভাগ। এমন পরিস্থিতিতে সোমবার পর্যন্ত কয়েকটি এলাকায় অনলাইনে ক্লাস হবে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১০ জানুয়ারি) পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও ঝড় হতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি। ওই প্রতিবেদনে বলা হয়, মক্কা, মদিনা, উত্তরাঞ্চলীয় সীমান্ত, আল জৌফ, তাবুক, হেইল, আল কাসিম, আল শারকিয়া, রিয়াদ ও আল বাহায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। এসময় মুষলধারে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি শিলা পড়তে পারে ও ধুলার ঝড় হতে পারে। এতে করে দৃশ্যমানতা কমে যেতে পারে। জেদ্দার কর্মকর্তাদের বরাত দিয়ে আরেকটি প্রতিবেদনে বলা হয়,

নিরাপত্তার জন্য সবার উচিত কর্মকর্তাদের সতর্কবার্তা মেনে চলা। এদিকে স্কুল শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস ‘মাদরাসাতি প্লাটফর্মে’ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে তাবুক অঞ্চলের উচ্চভূমিসহ আল লাওজ, আলকান ও আল দাহারে তুষারপাত হওয়ারও পূর্বাভাস দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি