সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

সুরমা নদীতে প্রতিমা বিসর্জন

  • আপলোড সময় : ১৪-১০-২০২৪ ০৮:৫০:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৪ ০৯:৩০:২৪ পূর্বাহ্ন
সুরমা নদীতে প্রতিমা বিসর্জন
স্টাফ রিপোর্টার :: প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়েই সারাদেশের ন্যায় সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি ঘটেছে। রবিবার বিকেল ৫টায় বিজয়া দশমীর দিনে শহরের বিভিন্ন পূজাম-প থেকে প্রতিমা নিয়ে ভক্তারা আসেন সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে। পরে একে একে সুরমা নদীতে প্রতিমা বিসর্জন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। বিসর্জনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, সেনাবাহিনীর সুনামগঞ্জ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাধারণ স¤পাদক বিমল বণিক, সদর থানার অফিসার নাজমুল হক, ডিবির ওসি মো. আমিনুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, গত ৯ই অক্টোবর ষষ্ঠীপূজার মধ্যে দিয়ে ৫ দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়। ১০ অক্টোবর ছিল সপ্তমী, ১১অক্টোবর ছিল অষ্টমী, ১২ অক্টোবর ছিল নবমী এবং গতকাল ১৩ই অক্টোবর বিজয়া দশমী। ওইদিনে প্রতিমা বিসর্জন করে পরিসমাপ্তি ঘটে দুর্গাপূজা অনুষ্ঠানের। পূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা বিভিন্ন পূজামন্ডপে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প