সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

শান্তিগঞ্জে যুবক খুন

  • আপলোড সময় : ১৪-১০-২০২৪ ০৯:০১:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৪ ০৯:০৪:১২ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে যুবক খুন
শান্তিগঞ্জ প্রতিনিধি::
শান্তিগঞ্জে ৩ সন্তানের জনক দিনমজুর দিলোয়ার হোসেন (৪৩) নামের এক যুবক খুন হয়েছেন। নিহত যুবক উপজেলার জয়কলস ইউনিয়নের কামরূপদলং গ্রামের নিম্বর আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দিলোয়ার হোসেনের কোন বসতবাড়ি না থাকায় কামরূপদলং গ্রামের মস্তাই মিয়ার বাংলো বাড়িতে ৩ ছেলে সন্তান নিয়ে থাকতেন এবং দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। শুক্রবার প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন তিনি। রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা দিলোয়ারের মাথায় কয়েকটি ছুরিকাঘাত করে বিছানা থেকে মেঝেতে ফেলে মৃত্যু নিশ্চিত করার পর চলে যায়। শনিবার সকাল ৭টায় পান্তা ভাত নিয়ে তার সাবেক স্ত্রী ঘরে ঢুকে দেখেন লাশ হয়ে মাটিতে দিলোয়ারের নিথর দেহ পড়ে রয়েছে। এই সময় চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন জড়ো হয়ে লাশ দেখতে পেয়ে শান্তিগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের স্বজনরা জানান, দিলোয়ার হোসেন ১৫ বছর পূর্বে সুনামগঞ্জ সদর থানার আফতাবনগর ইউনিয়নের আলমপুর গ্রামের রশিদ আলীর মেয়ে তারাবানুকে বিয়ে করেন। বিয়ের পর তাদের ঔরসে দুই মেয়ে ও এক ছেলের জন্ম হয়। তিন সন্তানের জন্মের পর তারাবানু পরকীয়ায় আসক্ত হন উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাধব আলীর ছেলে জাহাঙ্গীর আলমের সাথে। বিষয়টি জানাজানি হলে ৫ বছর পূর্বে প্রেমিকের সাথে পালিয়ে যান তারাবানু। ৫ বছর পর গত ৭ অক্টোবর পুনরায় চলে আসেন সাবেক স্বামীর বাড়িতে। সামাজিকভাবে ২য় বার ১৩ অক্টোবর সাবেক স্বামীকে বিয়ে করার জন্য সকল প্রস্তুতি স¤পন্ন করেন। এই খবর পেয়ে প্রেমিক সিএনজি চালক জাহাঙ্গীর দুই দিন আগে কামরূপদলং গ্রামে এসে তারাবানুর কাছে তার রেখে দেওয়া মোবাইল ফোনের সিম নিতে চান। কিন্তু ইতিমধ্যে দিলোয়ার হোসেন উক্ত সিমটি ভেঙে ফেলেছেন বলে তারাবানু তাকে জানিয়ে দেন। পরিবারের এবং গ্রামের অনেকেরই ধারণা তারাবানু পুনরায় সাবেক স্বামীর কাছে চলে আসার জের ধরেই সহ্য করতে না পেরে তার প্রেমিক রাগে ক্ষোভে এই নির্মম খুনের ঘটনাটি ঘটিয়েছেন। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আক্রাম আলী জানান, খবর পেয়ে আমি সহ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছি। ঘটনার সাথে জড়িত প্রকৃত খুনীদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ